---Advertisement---
lifezone nursing home

Sonarpur Election Result: দুই সোনারপুরে কী ছবি? রইল রাউন্ডের ছবি

May 4, 2026 3:25 PM
Sonarpur Election Result
---Advertisement---

সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ—দুই কেন্দ্রেই রাউন্ড ধরে ভোটগণনায় স্পষ্ট ছবি তৈরি হচ্ছে। (Sonarpur Election Result) কোথাও শুরু থেকেই লিড ধরে রাখার লড়াই, কোথাও ব্যবধান বাড়ানোর ধারাবাহিকতা। একাধিক রাউন্ডের হিসেব বলছে, দুই কেন্দ্রেই এগিয়ে থাকা প্রার্থীরা ধাপে ধাপে নিজেদের অবস্থান মজবুত করেছেন, যদিও কিছু রাউন্ডে প্রতিদ্বন্দ্বীদের পাল্টা লড়াইও চোখে পড়েছে।

সোনারপুর উত্তর: ধারাবাহিক লিড, শেষদিকে ব্যবধান কমার ইঙ্গিত


সোনারপুর উত্তরে শুরু থেকেই এগিয়ে রয়েছেন দেবাশিস ধর। প্রথম রাউন্ডে ৬৪৯১ ভোট পেয়ে তিনি এগিয়ে থাকেন, যেখানে ফিরদৌসি বেগম পান ৪৮৪৬ ভোট। দ্বিতীয় রাউন্ডে দেবাশিসের মোট ভোট দাঁড়ায় ১৩০০৪, আর ফিরদৌসির ১০৪০১—এখানেও ব্যবধান বজায় থাকে। তৃতীয় রাউন্ডে দেবাশিস ধর ১৮৬৫৯ ভোটে পৌঁছে যান, ফিরদৌসি বেগম পান ১৬২১২ ভোট। যদিও ব্যবধান কিছুটা কমলেও লিড অটুট থাকে। চতুর্থ রাউন্ডে দেবাশিসের মোট ভোট ২৪৫২৯, ফিরদৌসি ২১৩০৯—এখানে আবার ব্যবধান কিছুটা বাড়ে। পঞ্চম রাউন্ডে বড় লাফ দেন দেবাশিস ধর। তিনি ৩১৫৯৯ ভোটে পৌঁছে যান, যেখানে ফিরদৌসি বেগমের ভোট ২৬৯১৮। তবে ষষ্ঠ রাউন্ডে চিত্র খানিক বদলায়—দেবাশিসের মোট ভোট হয় ৩৫৮২০, আর ফিরদৌসি দ্রুত উঠে আসেন ৩৪৫৯১-এ, ফলে ব্যবধান অনেকটাই কমে যায়। সপ্তম রাউন্ডে দেবাশিস ধর ৪০৬৪২ ভোটে এগিয়ে থাকলেও ফিরদৌসি বেগম ৪০৪৯৫ ভোটে প্রায় গায়ে গা লাগিয়ে ফেলেন। অর্থাৎ, শুরুতে একতরফা লিড থাকলেও শেষদিকে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়েছে এবং ফলাফল নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত স্পষ্ট। (Sonarpur Election Result)

এগিয়ে মমতা, রাজ্যে গেরুয়া ঝড়, ২৯৩টি আসনে কোথায়, কী পরিস্থিতি? রইল আপডেট: Sonarpur Election Result: দুই সোনারপুরে কী ছবি? রইল রাউন্ডের ছবি

সোনারপুর দক্ষিণ: রূপা গঙ্গোপাধ্যায়র একতরফা আধিপত্য


(Sonarpur Election Result) অন্যদিকে সোনারপুর দক্ষিণে শুরু থেকেই দৃঢ় অবস্থানে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। প্রথম রাউন্ডে ৫৬০০ ভোট পেয়ে তিনি এগিয়ে যান, যেখানে লাভলী মৈত্র পান ৩৮৬২ ভোট। দ্বিতীয় রাউন্ডে রূপার মোট ভোট দাঁড়ায় ১১৫২১, আর লাভলীর ৭৪৯৩—এখানেই ব্যবধান স্পষ্টভাবে বাড়তে শুরু করে। তৃতীয় রাউন্ডে রূপা ১৮৮৬৮ ভোটে পৌঁছন, লাভলী পান ১১২৪০। চতুর্থ রাউন্ডে রূপার মোট ভোট হয় ২৪৮৩৪, লাভলীর ১৪৫৬৫—ব্যবধান ক্রমেই বড় হতে থাকে। পঞ্চম রাউন্ডে রূপা গঙ্গোপাধ্যায় ৩১২৫৪ ভোটে পৌঁছন, লাভলী মৈত্র পান ১৮৬২১। ষষ্ঠ ও সপ্তম রাউন্ডেও একই ধারা বজায় থাকে। সপ্তম রাউন্ড শেষে রূপার ভোট ৪৩৫৬৮, যেখানে লাভলীর ২৬১৯৫। অষ্টম রাউন্ডে রূপা গঙ্গোপাধ্যায় ৫০০৬৭ ভোটে পৌঁছে আরও এগিয়ে যান, আর লাভলী মৈত্রের মোট ভোট দাঁড়ায় ৩০৫৭৫।

সামগ্রিক ছবি: উত্তরেতে টানটান লড়াই, দক্ষিণে একপাক্ষিক দাপট

(Sonarpur Election Result) দুই কেন্দ্রের তুলনা করলে পরিষ্কার—সোনারপুর উত্তরে লড়াই ক্রমশ জমে উঠেছে এবং শেষ রাউন্ডগুলিতে ব্যবধান বিপজ্জনকভাবে কমেছে। অন্যদিকে সোনারপুর দক্ষিণে শুরু থেকেই রূপা গঙ্গোপাধ্যায়র দাপট, যেখানে প্রতিটি রাউন্ডে ব্যবধান বাড়িয়েই চলেছেন তিনি। ফলে একদিকে যেখানে শেষ ফলাফল নিয়ে উত্তেজনা তুঙ্গে, অন্যদিকে আরেক কেন্দ্রে ছবিটা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Sonarpur Election Result: দুই সোনারপুরে কী ছবি? রইল রাউন্ডের ছবি”

Leave a Comment