ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ কলকাতার কালীঘাটে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজ্যের বিরোধী দলনেতা ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বুথে বুথে ঘুরে ভোট পরিস্থিতি খতিয়ে দেখছিলেন। ৭৩ নম্বর ওয়ার্ডের ২১৭ ও ২১৮ নম্বর বুথের কাছে জয় হিন্দ ভবনের সামনে, হরিশ মুখার্জি রোডের কাছে গাড়ি থেকে নামতেই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে ধরে ‘জয় বাংলা’ ও ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। (Bhabanipur Election 2026)
শুভেন্দু অভিযোগ করেন, এরা স্থানীয় বাসিন্দা নয়, বহিরাগত। তাঁর উপর আক্রমণের চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হলে বিজেপি কর্মীরা পাল্টা ‘পিসি চোর’, ‘ভাইপো চোর’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। উত্তেজনা বাড়তে দেখে শুভেন্দু দৌড়ে গাড়িতে উঠে এলাকা ছাড়েন।
এর আগে চক্রবেড়িয়া এলাকায় শুভেন্দু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র মধ্যে কার্যত মুখোমুখি অবস্থান তৈরি হয়। মমতা পার্টি অফিসের বারান্দায় বসে ছিলেন, আর শুভেন্দু রাস্তায় দাঁড়িয়ে প্রচার চালান। মিত্র ইনস্টিটিউশন বুথে গিয়ে শুভেন্দু বলেন, “এই বুথেও আমি জিতব।” তিনি অভিযোগ করেন, মমতা ৫০-৬০ জন গুন্ডা নিয়ে ঘুরে গুন্ডামি করছেন। ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও এত লোক নিয়ে ঘোরা কেন এ নিয়ে কলকাতার ডিইও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। (Bhabanipur Election 2026)
শুভেন্দু জানান, ৭৭ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডেই তিনি এগিয়ে আছেন। ৮০ শতাংশ ভোট পড়লে জিতবেন, ৯০ শতাংশ হলে ব্যবধান আরও বাড়বে বলে দাবি করেন। নির্বাচন কমিশনে ফোন করে তিনি আরও সিআরপিএফ বাহিনী পাঠানোর অনুরোধ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেন্দুর সঙ্গে কথা বলে ভোট পরিস্থিতি জানতে চান।
কলকাতা পুলিশের কর্তা দেবেন্দ্র প্রকাশ সিং জানান, “কিছু ঘটনা ঘটেছিল। আমরা এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।” ঘটনাস্থলে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তৃণমূলের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতার ভ্রাতৃবধূ অবশ্য বলেন, শান্তিপূর্ণ ভোট চলছিল, শুভেন্দুর আসায় উত্তেজনা তৈরি হয়েছে। (Bhabanipur Election 2026)
বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স-এ পোস্ট করে লেখেন, শুভেন্দুর আগমনে ভুয়ো ভোটার ধরা পড়েছে। এবার আর ভুয়ো ভোটে জেতা যাবে না। ভোটের মাঝে এই সংঘর্ষ ও স্লোগান যুদ্ধ ভবানীপুর কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন : West Bengal Election 2026: পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘গো ব্যাক’ স্লোগান












1 thought on “Bhabanipur Election 2026: ভবানীপুরে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগানে উত্তেজনা, পাল্টা বিজেপির ‘পিসি-ভাইপো চোর’”