---Advertisement---
lifezone nursing home

তোলাবাজি-শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ

June 4, 2026 11:35 PM
Swarup Biswas Arrested
---Advertisement---

একের পর এক অভিযোগ, স্টুডিয়ো পাড়ার দীর্ঘদিনের প্রভাবশালী মুখ অরূপ বিশ্বাস এবার পুলিশের জালে। তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায় থেকে শ্লীলতাহানি—একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিপাড়ার পরিচিত মুখ স্বরূপ বিশ্বাস (Swarup Biswas Arrested) ।

কলকাতা পুলিশের নিউ আলিপুর থানার হাতে গ্রেপ্তার হয়েছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas Arrested) । সূত্রের খবর, নিগ্রহ, শ্লীলতাহানি, তোলাবাজি, অস্ত্র দিয়ে ভয় দেখানো এবং টাকা আদায়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, রিজেন্ট পার্ক এলাকার এক মহিলা, যিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, গত প্রায় দু’বছর ধরে তিনি কোনও কাজ পাচ্ছিলেন না। কাজের ব্যবস্থা করে দেওয়ার নামে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয় এবং ভয় দেখানো হয় বলেও অভিযোগ। ওই মহিলার দাবি, তাঁর এক সহকর্মী স্বরূপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। তদন্তে আরও উঠে এসেছে, বিভিন্ন কর্মী ও কলাকুশলীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ‘সিন্ডিকেট রাজ’ চালানোর অভিযোগ উঠছিল। অভিযোগ, স্পট বয়, লাইটম্যান, মেকআপ আর্টিস্ট-সহ বিভিন্ন টেকনিশিয়ানের কাজের সুযোগ করে দেওয়ার নামে নিয়মিত টাকা তোলা হতো। নিউ আলিপুর থানায় একাধিক অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে পুলিশ এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় তাঁকে।

(Swarup Biswas Arrested) গ্রেপ্তারের পর নিউ আলিপুর থানার বাইরে উত্তেজনা ছড়ায়। এলাকার একাংশের বাসিন্দা থানার সামনে জড়ো হয়ে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি ও অত্যাচারের শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। বিক্ষোভকারীদের একাংশকে অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায়। থানার বাইরে বিজেপির পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

Swarup Biswas Arrested 1

উল্লেখ্য, স্বরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আগে উঠেছিল। কোনও সরকারি পদে না থেকেও শুধুমাত্র দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাবলে স্বরূপের এত দাপট ছিল বলে অভিযোগ। বুধবারই টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী ঘোষণা করেন, এই ফেডারেশনের অস্তিত্ব আর থাকবে না এবং দিল্লির কনফেডারেশনের আওতায় আনা হবে টলিউডের সমস্ত কলাকুশলীকে।

(Swarup Biswas Arrested) স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির ঘটনায় শুধু টলিপাড়াই নয়, রাজ্যের রাজনৈতিক মহলেও তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই তোলাবাজি চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং সংগৃহীত টাকা কোথায় যেত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর বলেন, “অ্যাকশন তো চলছেই। জনতার উদ্দেশে যে কমিটমেন্ট ছিল, সেটা আমরা প্রত্যেকদিন রাখছি। মানুষ দেখেছেন এবং প্রতিদিন নতুন নতুন আপডেট পাচ্ছেন। একমাত্র বিজেপিই মানুষের চোখের জল, দুঃখ-কষ্টের অবসান ঘটাতে পারে, সেটাই আক্ষরিক অর্থে ফুটে উঠছে।”

(Swarup Biswas Arrested) স্বরূপ বিশ্বাসকে নিশানা করে তিনি আরও বলেন, “স্বরূপ বিশ্বাস নামক যে চরিত্রটি ছিল, তাঁকে আগেও বিভিন্ন মামলায়, এমনকি কয়লাকাণ্ডের তদন্তেও ডাকা হয়েছিল। টলিউড ইন্ডাস্ট্রিতে যতটা নোংরামো করা সম্ভব, তা হয়েছে।”

টলিউডের পরিবেশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধেও তোপ দাগেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, “একসময় টলিউড ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই পরিবেশ নষ্ট হয়েছে। থ্রেট কালচার তৈরি হয়েছে। আমাদের গর্বের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা তৃণমূল নষ্ট করেছে। শুধু তাই নয়, কলাকুশলীদের নানা অনৈতিক ও খারাপ কাজে নামানোর সংস্কৃতি গড়ে উঠেছে। স্বরূপ বিশ্বাস বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের উপর চাপ সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে।”

সোনারপুরে কাউন্সিলারকে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার, বাড়িতে হামলার অভিযোগ; আটক ৩


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “তোলাবাজি-শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ”

Leave a Comment