---Advertisement---
lifezone nursing home

শপথ নিয়েই কোমর বেঁধে ময়দানে ফলতার বিধায়ক, তুলে ধরলেন উন্নয়নের খতিয়ান

June 13, 2026 5:39 PM
Falta MLA
---Advertisement---

ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে চতুর্থ স্থানে পাঠিয়ে বিজেপির প্রতীকে পুনর্নির্বাচনে জিতেছিলেন দেবাংশু পণ্ডা। শুক্রবার বিধায়ক হিসাবে বিধানসভায় শপথ নিয়েছেন দেবাংশু (Falta MLA)। শপথ নিয়েই নিজের বিধানসভা এলাকায় কোমর বেঁধে কাজে নেমে পড়লেন তিনি। আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাংবাদিক বৈঠক করেন। সেখানে দেশ তথা রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা (Falta MLA) বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় ১২ বছর ধরে আমরা বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছি। আমাদের মূল মন্ত্র ছিল ‘সবকা সাথ,সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’। তার উপর ভিত্তি করে নরেন্দ্র মোদীর সরকার কাজ করেছে। কৃষিক্ষেত্র থেকে শুরু করে, গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে রেলের আধুনিকীকরণ সবদিক থেকে আমরা কাজ করছি।”

বিজেপি সরকারের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হলো জাতীয় সড়ক পরিকাঠামো। প্রধানমন্ত্রী জাতীয় সড়ক যোজনা নিয়ে বিধায়ক বললেন, “গত ১২ বছরে প্রধানমন্ত্রী জাতীয় সড়ক যোজনার কাজ বেড়েছে। ২০১৪ সালে ছিল ৯১,২৮৭ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নেটওয়ার্ক, যেটা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১,৪৬,১৯৫ কিলোমিটারে। অর্থাৎ, এই সময়ে ৫৪,৯০৮ কিলোমিটারেরও বেশি নতুন জাতীয় সড়ক যুক্ত হয়েছে, যা প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি।”

কৃষিক্ষেত্রে উন্নতি নিয়ে বিধায়ক বলেন, “আমরা এই ১২ বছরে কৃষিক্ষেত্রে বিভিন্নভাবে উন্নয়ন করেছি। ৭১ শতাংশ কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি যোজনার মাধ্যমে প্রায় ১ লক্ষ মেট্রিক টন কৃষি জমিতে দ্রুত সেচের আওতায় আনতে পেরেছি।”

পাশাপাশি রেল ও বিমানবন্দর সম্প্রসারণ নিয়ে বিধায়ক বলেন, “আমরা অমৃত স্টেশন তৈরি করেছি। আমরা ১৬৪ টি বন্দেভারত গোটা ভারতে আমরা চালু করেছি। আগে ৯৪ টি বিমানবন্দর ছিল, সেখানে আমরা আরও ৯০টি বেশি বিমানবন্দর তৈরি করতে পেরেছি। এখন মোট বিমানবন্দরের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে সবদিক থেকে আমরা উন্নতি ঘটিয়েছি।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment