---Advertisement---

Theft incident: চুরির ঘটনায় আতঙ্ক, দক্ষিণ ২৪ পরগনায় গ্রিল কেটে ও নদিয়ায় মন্দিরের চুরি

January 22, 2026 2:14 PM
---Advertisement---

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার শাসন সামন্তপাড়ায়। অভিযোগ, স্থানীয় তাপস সাহার ফাঁকা বাড়ির গ্রিল কেটে চুরি। পরিবারের দাবি, প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে । চুরি যাওয়া সামগ্রীর মধ্যে সোনার গয়না ও নগদ টাকা রয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ তারিখ চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে তাপসবাবু কলকাতায় যান। শনিবার বাড়িতে এসে কিছু কাগজপত্র নিয়ে ফের কলকাতায় যান। বুধবার বাড়িতে ফিরে দেখেন, ঘরের গ্রিল কাটা, দরজার লক ভাঙা এবং ঘরের ভিতরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘরে থাকা দুটি আলমারি ভাঙা। অভিযোগ, আলমারিতে রাখা ভাগ্নির বিয়ের জন্য ৮ ভরি সোনার গয়না এবং নিজের বিয়ের জন্য সাড়ে তিন লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোরেরা। Theft incident

ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। পুরসভার উপপ্রধানের বাড়ির শিব মন্দিরের ২ টি দরজা ভেঙে সোনা রুপোর গহনা সহ প্রণামী বাক্সের টাকা চুরি করে পালাল চোর। মন্দিরে চুরির ঘটনায় স্তম্ভিত উপপ্রধান কৌশিক প্রামাণিক। তিনি জানান প্রায় ২০০ বছরের পুরনো মন্দির। সিসিটিভিও বসানো আছে। ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, পাশের মাঠ থেকে ভোর তিনটে ১৯ মিনিট নাগাদ এক ব্যক্তি প্রথমে মন্দিরের কাচের দরজা ভাঙ্গে এবং তারপর কাঠের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে। কৌশিকবাবুর দাবি, প্রায় দু থেকে তিন লক্ষ টাকারও বেশি মূল্যের গহনা চুরি গেছে। প্রণামী বাক্স পাঁচ বছর খোলা হয়নি। নগদ টাকার পরিমান বলা সম্ভব নয়।

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। Theft incident

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment