---Advertisement---
lifezone nursing home

West Bengal Election : সবুজ পোশাকে রচনা, জুটি হয়ে রাজ-শুভশ্রী, সপরিবারে শ্রাবন্তী— ভোটের দিনে বুথে বুথে তারকাদের মেলা

April 29, 2026 7:45 PM
---Advertisement---

কেউ আসছে সবুজ জামায়, কেউ শাড়ি, কেউ আধুনিক পোশাকে আবার কেউ আসছে জুটি হয়ে বা সপরিবারে। আলাদারকম ভাবে এলেও সবার গন্তব্য নির্বাচনকেন্দ্র। হ্যাঁ, ঠিক এনারা টলিপাড়ার অন্যতম মুখ। যেখানে কেউ সাংসদ, কেউ প্রার্থী এবং অপর দিকে অভিনেতা। রাজ্যের দ্বিতীয় দফার ভোটে বুধবার সকাল থেকেই বিভিন্ন বুথে ছিল সাধারণ ভোটারদের লম্বা লাইন। সেই ছবির মাঝেই নজর কাড়লেন টলিউডের একাধিক তারকা। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন বুথে হাজির হন অভিনেতা-অভিনেত্রীরা। (West Bengal Election )

1000845219

সবচেয়ে বেশি নজর কাড়েন পরিচালক-অভিনেতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার একটি বুথে সকালেই ভোট দিতে দেখা যায় তাঁদের। ভোট দেওয়ার পর কালি লাগানো আঙুল দেখিয়ে ছবি তোলেন দু’জনেই। শুভশ্রী সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি শেয়ার করে সকলকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিকে সাতসকালেই ভোট দিয়েছেন ‘একেনবাবু’ অর্থাৎ অনির্বাণ।

1000845220

অন্য দিকে, বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে ভোট দিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকও। এবং অপর দিকে স্ত্রী মোহনাকে সঙ্গে নিয়েই সকাল সকাল ভোট দিলেন অভিনেতা জিৎ। চোখে সানগ্লাস, মাথায় টুপি। অফ হোয়াইট শার্ট ও কালো ব্যাগী ট্রাউজ়ারে ভোট দিতে এলেন নায়ক। স্ত্রী মোহনার পরনে একটি কো-অর্ড সেট। (West Bengal Election )

1000845225

পরিবার অর্থাৎ মা-বাবা ও দিদিকে সঙ্গে নিয়েই ভোট দিতে এলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সপরিবারে ভোট দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এটা শুধুই একটা মুহূর্ত নয়। এটা আন্দোলন। সকলে ভোট দিন।’

1000845227

এদিন আরবানার প্রথম ভোটার ছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সবুজ পোশাক পরে এদিন ভোট দিতে আসেন রচনা। পরে বলেন, “সবসময় চেষ্টা করি যাতে সব কাজ প্রথমেই করতে পারি। এবার তো আরও বেশি এক নম্বরে এসেছি কারণ আমি এখন রাজনীতির মানুষ। তাই সবার আগে এসে ভোট দেওয়াটা আমার দায়িত্ব বলে মনে করেছি। এবং নিজের ভোট নিজে দিন।’ ভোটদানের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী রণিতা দাসের।

1000845229

অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। বুথ থেকে বেরিয়ে অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন ভোট দেন এবং গণতন্ত্রের উৎসবে সামিল হন। অভিনেত্রী সোহিনী সরকারকেও ভোট দেওয়ার পর কালি লাগানো আঙুল দেখাতে দেখা যায়।

1000845230

রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অদিতি মুন্সি। বুধবার নিজের কেন্দ্রেই ভোট দিয়েছেন তিনি। অদিতি জানান , ‘সুষ্ঠভাবে ভোট হয়েছে। এ বারের ভোট সব দিক থেকেই ভীষণভাবে স্পেশাল আমার কাছে।’ কারণ সন্তান জন্মের পরে এটাই তাঁর প্রথম ভোট। (West Bengal Election )

1000845231

দক্ষিণ কলকাতায় ভোট দিলেন সাংসদ-অভিনেতা দেব। তাঁকে দেখতে ভোটকেন্দ্রেও ভক্তদের ভিড়। এবং অপর দিকে স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিলেন অভিনেতা ভরত কল।

1000845232

মেয়ের সঙ্গে ভোটদানের ছবি ভাগ করে অভিনেতা শঙ্কর চক্রবর্তী লিখলেন, ‘সকাল সকাল বাপ-মেয়েতে মিলে নাগরিক অধিকার প্রয়োগ করে এলাম।’ এবং ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করেছেন শিল্পী ইমন চক্রবর্তীও।

1000845233

অঙ্কুশ ঐন্দ্রিলা কেও দেখা যায় তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। বাবা-মাকে সঙ্গে নিয়ে সেখানেই ভোট দিলেন অঙ্কুশ। ভোট দিয়ে বেরিয়ে অভিনেতা বলেন, ‘এত মানুষ ভোট দিচ্ছেন ভালো লাগছে। ভোট যেন নষ্ট না হয়।’ এবং অন্য দিকে, মাকে নিয়ে কলকাতায় ভোট দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

1000845234

এদিন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী কাশীপুর-বেলগাছিয়ার সুভক্ষণ কমিউনিটি হলে নিজের ভোট দেন। সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় তাঁকে। একই দিনে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটি বুথে ভোট দেন।

সমস্ত কিছু মিলিয়ে কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, “সকাল থেকে সব বুথেই কড়া নিরাপত্তা রয়েছে। কোথাও বড় ধরনের অশান্তির খবর নেই। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সতর্ক রয়েছে।” তারকাদের উপস্থিতিতে ভোটের দিনেও বাড়তি উন্মাদনা দেখা গেল শহর জুড়ে। (West Bengal Election )

আরও পড়ুন : Sourav Ganguly: ডোনা-স্নেহাশিসকে নিয়ে ভোট দিলেন সৌরভ, বুথে ভিড় অনুরাগীদের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment