---Advertisement---
lifezone nursing home

Weather Report: দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে বৃষ্টি ? কী বলছে আলিপুরের হাওয়া অফিস ?

March 13, 2026 9:59 AM
---Advertisement---

রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি প্রবেশের ফলেই উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জন্য দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ বীরভূম এবং মুর্শিদাবাদের বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অন্যান্য জায়গাগুলিতে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টি। (Weather Report)

১৪ তারিখে বীরভূম এবং মুর্শিদাবাদের হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। ১৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণের কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ হতে পারে। সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া। কোথাও কোথাও হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। (Weather Report)

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি সম্ভাবনা কম। তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি দিয়ে ২৫ ডিগ্রির কাছাকাছি। (Weather Report)

অন্যদিকে আগামী পাঁচ-ছ দিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাটা বেশি। সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া। ১৭ তারিখ পর্যন্ত ওই আবহাওয়া চলার পূর্বাভাস রয়েছে। দু-এক জায়গা ভারী বৃষ্টিরও সম্ভাবনা। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারে। (Weather Report)

বৃষ্টিপাতের জন্য আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দিনের তাপমাত্রা কমবে। সেই সঙ্গে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার জন্য দিলের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (Weather Report)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment