---Advertisement---
lifezone nursing home

Weather Report: বঙ্গে বৃষ্টি বসন্তে, কতদিন চলবে বৃষ্টি, কী বলছে আলিপুর আবহাওয়া দফতর ?

February 24, 2026 10:24 AM
---Advertisement---

পূর্বাভাস মতো মরসুমের প্রথম বৃষ্টি বসন্তে। ইতিমধ্যে শীতের আমেজ তলানিতে। রোদের তাপ গরম দুই বাড়ছে। আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রুয়ারির শেষের সঙ্গেই শীতের আমেজ প্রায় বিদায় নেবে পাহাড় থেকে সমতলে। আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার তাৎপর্যপূর্ন কোন পরিবর্তন হবে না। তবে দিনে যথেষ্ট গরম। ধীরে ধীরে তা বাড়বে। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে। তবে সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস। এরফলে মঙ্গলবার পারদ সামান্য নামতে পারে। আজ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। দিনের শুরুতে পরিষ্কার আকাশ থাকলেও বেলায় আংশিক মেঘলা।

বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর,হুগলি, হাওড়া, পুরুলিয়া,পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম জেলায়। সপ্তাহের বাকি দিনগুলো দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। (Weather Report)

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই হাওয়া বদলের নেপথ্যে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর অঞ্চলে তৈরি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরে এটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। (Weather Report)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বসন্তে বৃষ্টির পদধ্বনি। উত্তরবঙ্গে ছবিটা একটু আলাদা। হালকা শীতের আমেজ এখনও রয়েছে। আগামী দু-তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সপ্তাহান্তে প্রায় দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। (Weather Report)

নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও পড়তে পারে। কালিম্পং-সহ পাহাড়ি কিছু এলাকায় মঙ্গলবার হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও এই জেলাগুলির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। (Weather Report)

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি ওপরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪৭ শতাংশ। সর্বোচ্চ ৮০ শতাংশ। (Weather Report)

আজ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার। বেলা এবং বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Report)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment