রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের পরিবেশ, আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আকাশ?

Published on: August 11, 2026
Weather Update
---Advertisement---

ফের বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। তার প্রভাবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র। আজ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে। এমনটাই জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সন্ধ্যায় ঘণ্টা দেড়েকের মুসল ধারায় বৃষ্টি হয়েছিল শহর কলকাতা এবং লাগোয়া জেলায়। যার জেরে শহরে বানভাসি অবস্থা দেখা দিয়েছিল। দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস রয়েছে।

Weather Update: কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গ?

আজ ১১ আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলারই বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ১২ আগস্ট বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরশু বৃহস্পতিবার ১৩ আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দু’জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমান ৭ থেকে ১১ সেন্টিমিটার। ১৪ আগস্টও একই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দু’টি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ মঙ্গলবার দিনের কলকাতার আকাশ মেঘলা। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

ফের ভারী বৃষ্টির সতর্কতা, কবে থেকে কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস ?

কেমন থাকবে উত্তরবঙ্গ?

উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আজ ১১ আগস্ট সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ আগস্ট উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বৃষ্টির পরিমান ৭ থেকে ১১ সেন্টিমিটার।
১৩ ও ১৪ আগস্ট উত্তরবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment