---Advertisement---
lifezone nursing home

আজও বৃষ্টিমুখর দিন বঙ্গে, গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে কি স্বস্তির খবর দিলো হাওয়া অফিস?

June 12, 2026 11:34 AM
Weather Update
---Advertisement---

বেশ ভালো বৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ। কিছুটা স্বস্তি ফিরেছে। (Weather Update) আর আজও বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এমনকী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনাও প্রবল হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, (Weather Update) দক্ষিণবঙ্গের কিছু জেলায় কমলা সতর্কতা রয়েছে। বিশেষত, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই আজ ওই সব জেলার মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তবে শনিবার এই জেলাগুলিতে পরিস্থিতি কিছুটা শান্ত হবে। বৃষ্টি হলেও সেটা বেশি বিরক্ত করবে না। এমনকী ঝড়ের গতিবেগেও কমবে। মোটামুটি ৪০ থেকে ৫০ কিমি বেডে ঝড় বয়ে যেতে পারে। (Weather Update)

(Weather Update) আজ, শুক্রবার কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চলতে পারে বজ্রবিদ্যুৎ। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। যদিও আগামিকাল থেকে এই সব জেলায় তেমন কোনও জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

অন্যদিকে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে আজ সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতেও আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রপাতের একটা সম্ভাবনাও থাকছে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

(Weather Update) ১২ থেকে ১৪ জুন পর্যন্ত পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকাতে হলুদ সতর্কতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রবল। একটু নিচের দিকে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ দিনাজপুর এবং মালদাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। এই সব জেলাতেও ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে।

হাইকোর্টের নির্দেশ মেনে ভবানী ভবনে হাজিরা, অভিষেককে তলব CID-র


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment