আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। (Weather Update) আজ শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় আকাশে মেঘের আনাগোনা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকায় দিনের বেশিরভাগ সময় গরম অনুভূত হতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিনও।
(Weather Update) হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হবে। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। এবং সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
২৮ জুন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। (Weather Update) পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়তে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। (Weather Update) আগামী ১ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিন।
ঘটনায় জড়িতদের রেহাই নয়, তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেফতারির দাবি কুণালের

