---Advertisement---

বৃষ্টি হলেও গরম কমছে না দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

June 26, 2026 10:43 AM
Weather Update
---Advertisement---

আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। (Weather Update) আজ শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় আকাশে মেঘের আনাগোনা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকায় দিনের বেশিরভাগ সময় গরম অনুভূত হতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিনও।

(Weather Update) হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হবে। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। এবং সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

২৮ জুন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। (Weather Update) পাশাপাশি রবিবার  দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়তে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। (Weather Update) আগামী ১ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিন। 

ঘটনায় জড়িতদের রেহাই নয়, তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেফতারির দাবি কুণালের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment