রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, সতর্কতা দক্ষিণের ৯ জেলায়, কতদিন চলবে বৃষ্টি?

weather update
---Advertisement---

হিসেব মতো বিদায়ে দোরগোড়ায় বর্ষা চলে এসেছে। তবুও নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে হচ্ছে বৃষ্টিপাত। আর এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী দু’দিন এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করবে। ভারী বৃষ্টির সম্ভবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

weather update: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। আগামীকাল রবিবার, উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবি এবং সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। শনি থেকে সোমবার বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। রবিবারও দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতাতেও।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্র্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সময় সমুদ্র উত্তাল থাকবে। উত্তর উড়িষ্যা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জারি হয়েছে হলুদ সর্তকতা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, সতর্কতা দক্ষিণের ৯ জেলায়, কতদিন চলবে বৃষ্টি?”

Comments are closed.