রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কবে মিলবে অস্বস্তিকর গরম থেকে মুক্তি? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

Weather Update
---Advertisement---

সকাল থেকেই আকাশের মন ভার। মেঘলা আকাশ, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। এরই মধ্যে আবহাওয়ার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভবনা। জারি হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সব জেলাতে। দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও (Weather Update)।

সোমবার থেকে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তর ওডিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর অবস্থান। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৪৮ ঘণ্টায় এই সিস্টেম উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া পুরুলিয়ার ওপর দিয়ে নিম্নচাপের মধ্য দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

Weather Update: মৎস্যজীবীদের সতর্কবার্তা

এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে। তাই উত্তর ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সোমবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আজ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। এই জেলাগুলিতে জারি কমলা সর্তকতা।

হলুদ সর্তকতা কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

সোমবারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ছয় জেলাতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলাতে জারি হলুদ সতর্কতা। বুধবার থেকে শুক্রবার কোন সতর্কবার্তা নেই আলিপুর আবহাওয়া দফতরের।

উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা। জারি হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। বিক্ষিপ্তভাবে দু এক জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু এক জেলায়। আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা শুধুমাত্র জলপাইগুড়ি জেলার কিছু অংশে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দুয়েক পশলা বিভিন্ন জেলাতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

সোমবার বৃষ্টি পরিমাণ একটু বাড়তে পারে উত্তরবঙ্গে। উপরের দিকের চার জেলায় ভারী বৃষ্টি হলুদ সর্তকতা জারি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি কলকাতায়। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment