---Advertisement---
lifezone nursing home

Weather Update: হঠাৎ আবহাওয়ার ভোল বদল, নামবে পারদ, দুই বঙ্গেই ঝড় বৃষ্টির পূর্বাভাস

April 5, 2026 11:36 AM
Weather Update
---Advertisement---

গত কয়েকদিন রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ ভালোই চড়েছিল। এপ্রিলের শুরুতেই গরম তার খেলা দেখাতে শুরু করে দিয়েছিল বলেই মনে করছিলেন অনেকে। বেলা বাড়তেই চড়া রোদে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করেই আবার আবহাওয়ার মুড চেঞ্জ। রবিবার সকাল থেকেই বেশ জোরালো ঝোড়ো হাওয়া বইছে। আকাশও মেঘলা। জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আগামীকালও একই রকম থাকবে পরিস্থিতি। উত্তরবঙ্গও আজ থেকে ফের ভিজতে পারে বৃষ্টিতে।

ইতিমধ্যেই একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গণ্ডি পেরিয়েছিল। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের আবহাওয়ার বদল হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে মনে করা হচ্ছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তালিকায় কোন কোন জেলা? (Weather Update)

রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড়-বৃষ্টির হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। এরপর সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি আবার কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে বৃষ্টি কমে গেলে ফের হু হু করে পারদ চড়ার সম্ভাবনাও রয়েছে।

Mohun Bagan SG: এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট, শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া মোহনবাগানের

অন্যদিকে দক্ষিণের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। আজ থেকে ফের ভিজবে উত্তরের জেলাগুলি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর উত্তরের সব জেলাতেই বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা রয়েছে। (Weather Update)

গতকাল শনিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার বিকেলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Weather Update: হঠাৎ আবহাওয়ার ভোল বদল, নামবে পারদ, দুই বঙ্গেই ঝড় বৃষ্টির পূর্বাভাস”

Leave a Comment