ভারতের মূল ভূখণ্ডে বর্ষা এলেও বঙ্গে আসার এখনই কোনও বার্তা দেয়নি হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গের বিভইন্ন জেলার প্রবল তাপে মানুষকে নাস্তানাবুদ হতে হচ্ছে। শুক্রবার সকালে বৃষ্টির দেখা মিললেও অস্বস্তি পুরোপুরি কাটেনি। (Weather Update) আজ শনিবারও আবহাওয়ার খুব একটা বড় পরিবর্তন হচ্ছে না। দিনের বেলায় বেশ গরমই থাকবে। তবে বিকেলের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
(Weather Update) শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সকাল থেকেই গরম ও আর্দ্রতার অস্বস্তি থাকবে। কোথাও আকাশ পরিষ্কার থাকবে, আবার কোথাও মেঘের আনাগোনা চলতে থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর জেরে হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। (Weather Update) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির আশেপাশে থাকার কথাই জানিয়ে হাওয়া অফিস। তাই বৃষ্টি হলেও গরমের হাত থেকে পুরো নিস্তার মিলবে না।
(Weather Update) অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি আরও জোরালো হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে। মালদহে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও অন্য জেলাগুলিতে মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী দু’দিনে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
কামালগাজি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা









1 thought on “বৃষ্টি নেই, গরমের থেকে এখনই নিস্তার নয় দক্ষিণবঙ্গে, উত্তরে ভালো বৃষ্টির সম্ভাবনা”