রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

---Advertisement---

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে।আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত ১৪ জুন পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি একাধিক জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। (Weather Update )

আগামীকাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে দক্ষিণের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি হয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সব জেলাতেই ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টানা ঝড়-বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রাও সামান্য কমতে পারে। ১০, ১১ ও ১২ জুন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির বেশি সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। এদিকে আগামী ২-৩ দিনের মধ্যে উত্তরবঙ্গ-সিকিমে বর্ষা ঢুকে যাওয়ার পূর্বাভাস রয়েছে। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে আসছে না বর্ষা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। (Weather Update )

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি হয়েছে। জারি রয়েছে ‘কমলা সতর্কতা’। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। টানা ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রাও কমবে। (Weather Update )


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা”

Leave a Comment