রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে আরও দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার থেকে উত্তরে বাড়বে বৃষ্টি

Published on: July 22, 2026
Weather Update
---Advertisement---

দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার দাপট বজায় থাকলেও সপ্তাহান্তে বৃষ্টির প্রকোপ কিছুটা কমার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমলেও রবিবার থেকে পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় আছে। এই ঘূর্ণাবর্ত থেকে আরবসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Weather Update: দক্ষিণবঙ্গে কোথায় কবে ভারী বৃষ্টির সম্ভাবনা?

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে—

বুধবার: বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা।

বৃহস্পতিবার: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা।

শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তার ব্যাপকতা অনেকটাই কমবে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বিশেষ সতর্কতা নেই।

উত্তরবঙ্গে রবিবার থেকে ফের সক্রিয় বর্ষা

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বিশেষ সতর্কতা নেই। তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লোকসভায় সাসপেন্ড কল্যাণ, বিধানসভাতে মার্শাল ডেকে বার কুণালকে

কলকাতার আবহাওয়া

কলকাতায় শুক্রবার পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে এক-দু’পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। (Weather Update)

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment