---Advertisement---
lifezone nursing home

বুধবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভিজবে?

May 24, 2026 3:05 PM
---Advertisement---

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দাপট এখনও অব্যাহত। তবে সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি ও ঝড়বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আরও একটি শক্তিশালী ঝড়বৃষ্টির স্পেলের সম্ভাবনা রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। (Weather Update)

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ‘ফিল লাইক’ তাপমাত্রাও অনেক বেশি অনুভূত হবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অস্বস্তি আরও চরমে পৌঁছতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও গরমের দাপট থাকবে। তবে বিকেল বা রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্বল্প সময়ের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)

বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)

অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী দু’দিন আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মালদা-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। (Weather Update)

৪৫ ডিগ্রি ছুঁয়েছে পারদ, তেলেঙ্গানায় মৃত ১৬


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment