তীব্র তাপপ্রবাহে কার্যত পুড়ছে তেলেঙ্গানা। গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় পারদ ৪৫ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ভয়াবহ গরমের জেরে ইতিমধ্যেই অন্তত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তেলেঙ্গানার মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি। (Telengana Heat Wave)
সরকারি সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তর ও মধ্য তেলেঙ্গানার জেলাগুলিতে। আদিলাবাদ, নির্মল, জগতিয়াল, করিমনগর, পেড্ডাপল্লি এবং নিজামাবাদে দিনের বেলায় রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। দুপুরের দিকে বহু এলাকায় তাপমাত্রা ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও পরিস্থিতির বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। ফলে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। (Telengana Heat Wave)
মন্ত্রী জানিয়েছেন, মৃতদের অধিকাংশই খোলা জায়গায় কাজ করা শ্রমিক বা প্রবীণ ব্যক্তি। অনেক ক্ষেত্রেই দীর্ঘ সময় রোদে থাকার কারণে হিটস্ট্রোকের উপসর্গ দেখা দেয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে সতর্ক করা হয়েছে এবং সমস্ত সরকারি হাসপাতালকে হিটস্ট্রোক মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তাপপ্রবাহের এই ভয়াবহ পরিস্থিতিতে প্রশাসনের তরফে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে— বেশি করে জল খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষের কাছে। (Telengana Heat Wave)
অবশেষে ভিজল দিল্লি, দমকা হাওয়া ও বজ্রপাতের সঙ্গে স্বস্তির বৃষ্টি রাজধানীতে











1 thought on “৪৫ ডিগ্রি ছুঁয়েছে পারদ, তেলেঙ্গানায় মৃত ১৬”