---Advertisement---
lifezone nursing home

Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই, তাহলে কি তীব্র গরমের ইনিংস শুরু ?

April 13, 2026 10:33 AM
Weather Update
---Advertisement---

গরমের ইনিংস শুরু হয়েছে। বেলা বাড়লেই বাড়ছে রোদের তাপ (Weather Update)। রজ্যের সব জেলায় চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। সকাল ৯টার পর থেকেই যেন তেড়েফুড়ে উঠছে রোদ। গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। তবে এর মধ্যেই আবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুরের হওয়া অফিস।

আজ সোমবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের কোনও জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর আগাম পূর্বাভাস এখনই বলা সম্ভব নয়।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা আরও বাড়বে।পশ্চিমী ঝঞ্ঝাকে উত্তর পূর্বে সরিয়ে দিচ্ছে সেই সঙ্গে পশ্চিম ও মধ্য ভারত থেকে শুকনো ও গরম বাতাস প্রবেশ করছে রাজ্যে । যার জেরে আগামী কিছুদিন বৃষ্টির সম্ভাবনা কম বা নেই বললেই চলে। দু-এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার সপ্তাহের মাঝে হলেও হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় শহর কতকাতার আকাশ মূলত পরিষ্কার থাকলেও দুপুরের (Weather Update) পরের দিকে আংশিক মেঘলা হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রবিবার রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment