---Advertisement---
lifezone nursing home

Weather Update : সাময়িক স্বস্তি দিয়ে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ৬০ কিলোমিটার, কবে ?

March 29, 2026 10:11 AM
Weather Update
---Advertisement---

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কম। বিক্ষিপ্ত দু’-এক জায়গায় বৃষ্টি চলবে। সোমবারও সেভাবে ঝড় বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা রয়েছে। সমুদ্রে দমকা হাওয়ার কারণে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা যেতে বারণ করা হয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ৬০ কিলোমিটার।
আলিপুর আবহাওয়া (Weather Update) দফতর জানিয়েছে, পশ্চিমীঝঞ্ঝা নিম্নচাপ অক্ষরেখা হিসাবে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। সেই সঙ্গে আর একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এই দুয়ের প্রভাবে গত কয়েকদিন ঝড় বৃষ্টি হলেও এবার কমবে।
আগামী দু’দিন গোটা রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরে গরম বাড়বে রাজ্যে। পরের ৫ দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।


উত্তরবঙ্গে আজ বৃষ্টি কমবে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার, ওপরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজ রবিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে।
সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ,বাঁকুড়া ও নদিয়া জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। এরপর থেকে আবহাওয়ার উন্নতি।


শনিবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update) ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস- যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৪ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ। সর্বনিম্ন ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান ১০ দশমিক ৪ মিলিমিটার। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment