রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য (7th Pay Commission) সপ্তম পে কমিশন ঘিরে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার নবান্নের বিজ্ঞপ্তিতে বেতন, ডিএ, পেনশন, বিভিন্ন ভাতা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক বিষয় পর্যালোচনার জন্য কমিশনের সামনে রাখা হয়েছে। ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামোর সম্ভাবনা জোরালো হয়েছে।
7th Pay Commission: পরিবারের সদস্য ও ক্যালোরি হবে মাপকাঠি
নতুন বেতন কাঠামো নির্ধারণে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনার প্রস্তাব রয়েছে। ষষ্ঠ পে কমিশনে যেখানে গড় পরিবারের সদস্য সংখ্যা ৩.৫ ধরা হয়েছিল, এবার তা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। ন্যূনতম বেতন নির্ধারণে দৈনিক ৩৪৯০ ক্যালোরির পুষ্টির প্রয়োজনীয়তাকেও মানদণ্ড হিসেবে বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আগের মাপকাঠি ছিল ২৭০০ ক্যালোরি।
ইনক্রিমেন্টে বড় পরিবর্তনের সম্ভাবনা
বর্তমানে বার্ষিক ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান সরকারি কর্মীরা। কমিশনকে তা বাড়িয়ে অন্তত ৫ শতাংশ করার সম্ভাবনা খতিয়ে দেখতে বলা হয়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে-মেট্রিক্স তৈরির বিষয়টিও রয়েছে।
ডিএ, HRA-TA-তেও নজর
(7th Pay Commission) AICPI-এর ভিত্তিতে ডিএ নির্ধারণ এবং নিয়মিত ডিএ প্রদানের স্থায়ী নীতি তৈরির প্রস্তাব রয়েছে। HRA, TA, শিশু শিক্ষাভাতা ও হস্টেল ভর্তুকিতে কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য আনার বিষয়ও বিবেচনায় রয়েছে।
7th Pay Commission: পেনশন ও স্বাস্থ্য পরিষেবায় সুখবর
কমিউটেড পেনশন ১১ বছর পর পুনরুদ্ধার, ছুটির এনক্যাশমেন্ট এবং ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের অতিরিক্ত ইনক্রিমেন্টের বিষয়ও পর্যালোচনা করবে কমিশন। WBHS-এ আরও উন্নত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার প্রস্তাব রয়েছে।
কেরিয়ার অ্যাডভান্সমেন্টেও বদল
বর্তমান ৮-১৫-২৪ বছরের বদলে ৫-৮-১২-১৮-২৪ বছরের পাঁচ ধাপের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। সরকারের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে (7th Pay Commission) সপ্তম পে কমিশন কার্যকর করা। এখন কমিশনের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীরা।
ভোট-পরবর্তী হিংসা থেকে তোলাবাজি, একাধিক অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক










