---Advertisement---
lifezone nursing home

West Bengal Assembly Election 2026: বরফ গলল অসিতের, দেবাংশুর হয়ে ব্যাট ধরলেন চুঁচুড়ার তিনবারের বিধায়ক

March 19, 2026 11:55 AM
West Bengal Assembly Election 2026
---Advertisement---

দলের প্রার্থী তালিকা প্রকাশের পর তাঁর নাম নেই দেখে হয়তো বেজায় চটেছিলেন। চুঁচুড়া থেকে তিনবার বিধায়ক হয়েছেন। চতুর্থবার টিকিট পাওয়া জন্য হয়তো আশায় ছিলেন। কিন্তু দল প্রার্থী না করায় অভিমানের সুর ঝরে পড়েছিল অসিত মজুমদারের গলায়। জানিয়ে দিয়েছিলেন আর রাজনীতি করবেন না। রানৈতিক সন্ন্যাস নিয়ে ওকালতি পেশাতেই ফিরে যাবেন। সময় কাটাবেন বই পরে. ক্লাব সংগঠন করে।

চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদারের অভিমানের কথা কানে গিয়েছিল ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, অসিত মজুমদার তাঁর পিতৃতুল্য। সন্তানসমকে ফিরিয়ে দিতে পারবেন না বলে দাবিও করেছিলেন তিনি। কথা মাত্রই কাজ। দেবাংশু তাঁর বাড়িতে যেতেই মানভঞ্জন অসিতের। ব্যাট ধরলেন দেবাংশুর হয়ে। West Bengal Assembly Election 2026

বুধবার সন্ধ্যায় প্রিয় নগরে অসিতের বাড়িতে যান দেবাংশু। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। জড়িয়ে ধরেন অসিতকে। সব অভিমান ভুলে দেবাংশুকে কাছে টেনে নেন। তারপর রণকৌশল ছিক করতে দুজনের মধ্যে চলল ম্যারাথন আলোচনা।

Hdfc Bank Chairman Resignation: আচমকা পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের, বিপুল পড়ল সংস্থার শেয়ার

তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবাংশু জানান,অসিতদার থেকে অনেক পরামর্শ নিয়েছেন তিনি। সেগুলো ডায়েরিতে নোট করেছেন। উনি যেভাবে চুঁচুড়াকে হাতের তালুর মত চেনেন, সেই অভিজ্ঞতাটাকে ভোটের লড়াইয়ে কাজে লাগাবেন। উনি বলেছেন পাশে থাকবেন।

অন্যদিকে অসিত মজুমদার জনিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। দলের যারা কর্মী জন প্রতিনিধি তৃণমূলের টিকিটের জয়ী হয়েছেন তারা আশা করি দলের প্রার্থীকে জেতার জন্য কাজ করবেন। দেবাংশুকে আলাদা করে চেনানোর দরকার নেই। ওকে সবাই চেনে। লড়াইটা বিজেপির বিরুদ্ধে। West Bengal Assembly Election 2026

অসিত মজুমদার বলেছিলেন, দল করবেনা কিনা-তা কর্মীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।তাহলে কি অন্য দলে যাওয়ার কথা ভাবছেন চুঁচুড়ার তিনবার তৃণমূল বিধায়ক? সে উত্তর অবশ্য পাওয়া যায়নি।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Assembly Election 2026: বরফ গলল অসিতের, দেবাংশুর হয়ে ব্যাট ধরলেন চুঁচুড়ার তিনবারের বিধায়ক”

Leave a Comment