---Advertisement---

‘কেউ ভাবেনি’, তৃণমূল-বামকে বিঁধে সরকারি কর্মীদের DA নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

June 22, 2026 6:29 PM
---Advertisement---

আগের দুই সরকার কেউই সরকারী কর্মীদের কথা ভাবেনি। কিন্তু এবার এই সরকার ভেবেছে। রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026) ঘোষণার পর সাংবাদিক বৈঠকে এমনটাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। DA-সংক্রান্ত ইস্যুতে তিনি রাজ্য সরকারি কর্মীদের কাছ থেকে সময় চেয়ে নিলেন। বললেন, “বন্ধু হিসেবে কয়েকটা মাস দিন আমাকে। নতুন অর্থমন্ত্রীর সবটা বুঝতে সময় লাগে।”

সোমবার বাজেটে সরকারি কর্মচারীদের বকেয়া ২০ শতাংশ DA দেওয়ার কথা ঘোষণা করেছে শুভেন্দুর সরকার। কিন্তু এক ধাক্কায় ২০ শতাংশ বাড়লেও কেন্দ্রের সঙ্গে এখনও কিছুটা ফারাক রয়ে গেল। কেন্দ্রের কর্মীরা ৬০ শতাংশ DA পান। এর আগে কেন্দ্রের ডিএ-র পরিমাণ ছিল ৫৮ শতাংশ। সম্প্রতি দুই শতাংশ বাড়ানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৬০ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। সেই হিসাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে কেন্দ্রের ফারাক এখনও ২২ শতাংশ (West Bengal Budget 2026)।

এই ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার কর্মীদের কিছুই দেয়নি। আমি কথা দিয়েছিলাম। কেন্দ্রের সঙ্গে আপনাদের ফারাক ছিল ৪২ শতাংশ। একসঙ্গে ২০ শতাংশ দিলাম। কয়েকটা মাস সময় দিন। সমহারে ডিএ পাবেন আপনারা। বকেয়া যারা পাননি এখনও তা ধীরে ধীরে পেয়ে যাবেন, ফান্ড এলেই।”

আরও পড়ুন: কর্মীদের ২০ শতাংশ DA বৃদ্ধি, কেন্দ্রের সঙ্গে মিটল ফারাক? নাকি পিছনেই রইলো রাজ্য!

অন্যদিকে, পূর্বতন সরকারদের বিঁধে শুভেন্দু বলেন, “বামেদের ৩৪ বছরের শাসনকালে চিরকুটে চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। কলকারখানা বন্ধ হয়েছে। সরকারি কর্মীরা বঞ্চিত হয়েছেন। বাম ও তৃণমূল, কেউই ভাবেনি সরকারি কর্মীদের কথা।”

অন্যদিকে, ক্ষমতায় আসার পর সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে বাজেটে। এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ঘোষণায় বলেছেন, ‘অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদের ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। মিড-ডে মিলের রাঁধুনিদের ১ হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে।’

এরপরই শুভেন্দুর গলায় প্রশংসার সুর। তিনি বলেন, ‘আপনারা অনেক কাজ করেন। স্বাস্থ্য ক্ষেত্রটিকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। ICDS এর দিদিরা, হেল্পাররা নিজেদের সেন্টার চালানোর বাইরে অনেক অনেক কাজ করেন। আপনাদের জন্য তাই করেছি। ধীরে ধীরে আরও করব। এবার ৫ হাজার টাকা বৃদ্ধি করতে পেরেছি।’

১০ দফার দাবিতে অঙ্গনওয়াড়িদের বিক্ষোভ আছড়ে পড়েছিল শহর কলকাতায়। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। এবার তাঁদের সেই ক্ষোভেরই কিছুটা উপশম করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment