---Advertisement---
lifezone nursing home

গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী, ছিল বড় পরিকল্পনা ?

June 20, 2026 1:49 PM
jahangir khan
---Advertisement---

তাঁর বিরুদ্ধে এলাকায় উত্তেজনা ছড়ানো ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে জাহাঙ্গির শেখের স্ত্রী (jahangir khan) রেজিনা বিবিকে গ্রেফতার করল পুলিশ।

ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের (jahangir khan) পর এবার তাঁর স্ত্রী-ও পুলিশে জালে। রেজিনা বিবিকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। অভিযোগ, জাহাঙ্গিরকে মুক্ত করতে, তাঁর কোমরে দড়ি বেঁধে ঘোরানোর প্রতিবাদে বহিরাগত এবং এলাকার বাসিন্দাদের উস্কানি দিয়ে বেআইনিভাবে জমায়েতের অভিযোগ রয়েছে জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে ফলতা থানার পুলিশ।

সূত্রের খবর, গত ১৬ মে স্বামীকে ছাড়াতে রেজিনা বিবির নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা হয়। আর সেই পরিকল্পনা মফিক জমায়েত করা হয় বলে অভিযোগ। বেআইনিভাবে এই জমায়েতকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। সেই দিনই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা এবং হিংসা ছড়ানোর অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। মোট ১৫ জনের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলেও জানা যায়। এই তালিকায় জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবিরও নাম ছিল।

পুলিশ সূত্রে খবর, ঘটনার আগের দিন এলাকায় বৈঠক করেন রেজিনা। তাতেই ঠিক হয়েছিল থানার অদূরেই একটি জায়গায় জাহাঙ্গিরের সমর্থকরা একজোট হবে। সেখানেই থেকেই একযোগে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গিরকে ছাড়িয়ে আনা হবে। কিন্তু সেই পরিকল্পনা আর সফল হল না। বরং উল্টে আরও বিপদ বাড়ল।

ফলতায় রিপোলের পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায় জাহাঙ্গির। তল্লাশির পর নেপাল সীমান্তের কাছ থেকে তাঁকে পাকড়াও করা হয়। গ্রেফতারির পর জাহাঙ্গিরকে একাধিক বার ফলতার রাস্তায় হাফপ্যান্ট পরিয়ে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছিল। তার প্রতিবাদেই তাঁর স্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল। রেজিনা বিবির বিরুদ্ধে আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment