---Advertisement---
lifezone nursing home

West Bengal Election 2026: বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা, খানাকুলে ‘ভুয়ো’ এজেন্ট ঘিরে উত্তেজনা

April 29, 2026 11:52 AM
West Bengal Election 2026
---Advertisement---

বৃষ্টি মাথায় নিয়েই চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোটের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই উত্তেজনার ছবি দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। অন্যদিকে খানাকুলেও ‘ভুয়ো’ এজেন্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা

বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বাসন্তীর ৭৬ নম্বর বুথে বিজেপি প্রার্থী বুথ পরিদর্শনে গেলে তাঁর উপর হামলা হয়। শুধু তাই নয়, তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছালেও, তারা সাহায্যে এগিয়ে আসেনি বলেই বিজেপির তরফে দাবি করা হয়েছে । (West Bengal Election 2026)

অন্যদিকে, ভোটের সকালেই উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল। ভুয়ো পোলিং এজেন্ট বসানোকে কেন্দ্র করে রাজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথের সামনে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, তা সংঘর্ষে পরিণত হয় এবং বুথ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Abhishek Banerjee: সকাল থেকেই জমজমাট দ্বিতীয় দফার ভোট, ভোটদান সেরে কী বার্তা অভিষেকের?

আইএসএফ-এর অভিযোগ, তাদের পোলিং এজেন্টের আসল ফর্ম নকল করে তৃণমূল নিজেদের লোক বসিয়েছে। এছাড়াও, সোমবার রাত থেকেই তাদের আসল এজেন্টকে ভয় দেখিয়ে বুথে আসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। (West Bengal Election 2026)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment