---Advertisement---
lifezone nursing home

West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোটে বাড়ছে উত্তেজনা, বিকেল ৩টে পর্যন্ত ভোট ৭৮.৬৮% ছাড়াল

April 29, 2026 4:26 PM
West Bengal Election 2026
---Advertisement---

রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই একাধিক জেলায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। (West Bengal Election 2026) সকালটা মোটের উপর শান্তিপূর্ণ হলেও দুপুরের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষ, বিক্ষোভ, হামলা ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে অভিযোগের ছবি সামনে আসতে শুরু করেছে। বুধবার ১৪২টি আসনে চলছে ভোটগ্রহণ। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা উত্তর ও দক্ষিণ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে ভোট ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টে পর্যন্ত দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোট পড়েছে ৭৮.৬৮ শতাংশ। কমিশন সূত্রে খবর, গ্রামীণ এলাকাগুলিতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকায় ভোটের হার দ্রুত বেড়েছে। আর এই সংখ্যাটা বাকি বছরগুলোকে ছাপিয়ে গিয়েছে।

(West Bengal Election 2026) জেলা ভিত্তিক ভোটের হারে এগিয়ে পূর্ব বর্ধমান। সেখানে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৮৩.১১%। হুগলিতে ভোটের হার ৮০.৭৭%, নদিয়ায় ৭৯.৭৯%, উত্তর ২৪ পরগনায় ৭৭.৩৯%, হাওড়ায় ৭৭.৭৩% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৬.৭৫% ভোট পড়েছে।

অন্যদিকে কলকাতা উত্তর কেন্দ্রে ভোট পড়েছে ৭৮% এবং কলকাতা দক্ষিণে ৭৫.৩৮%। শহরাঞ্চলে তুলনামূলক কম ভোট পড়লেও দুপুরের পর লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় বহু মানুষকে।

West Bengal Election: বেলা বাড়তেই স্পষ্ট হচ্ছে উত্তেজনার ছবি, দুপুর ১টা পর্যন্ত ভোটের হার কত?: West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোটে বাড়ছে উত্তেজনা, বিকেল ৩টে পর্যন্ত ভোট ৭৮.৬৮% ছাড়াল

(West Bengal Election 2026) সকাল থেকেই ভবানীপুর ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। সকালে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরে কালীঘাট এলাকায় শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ, স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। ঘটনায় কমিশনের দ্বারস্থ হয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী।

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। ১৪৪ নম্বর বুথের একটি ইভিএমে বিজেপি প্রতীকের পাশে বোতামে টেপ লাগানো ছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তীব্র প্রতিবাদ জানায়। যদিও প্রশাসনের দাবি, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ফলতার বেলসিংহা গ্রামেও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ভোটারদের ছত্রভঙ্গ করতে গিয়ে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সাধারণ মানুষ বিশেষ করে মহিলা ভোটারদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। যদিও কেন্দ্রীয় বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাসন্তীতেও উত্তেজনার ছবি ধরা পড়েছে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলার অভিযোগ উঠেছে। তাঁর গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। বিজেপির দাবি, বুথ পরিদর্শনে গেলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলেও ভোটের সকালেই সংঘর্ষের ঘটনা ঘটে। ভুয়ো পোলিং এজেন্ট বসানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বুথ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পানিহাটিতে বিজেপি প্রার্থী তথা আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে আসে। অভিযোগ, ১৬৫ নম্বর বুথে ভোট পরিস্থিতি দেখতে গেলে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।(West Bengal Election 2026)

নদিয়ার নবদ্বীপের বাবলারি এলাকার ৩৩ নম্বর বুথের সামনে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়। প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

ক্যানিং পশ্চিমের ১১২ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট প্রদীপ দাসের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাগদা বিধানসভার ২২৪ নম্বর বুথের হামকুড়া এলাকায় গ্রামবাসীদের ঘর থেকে টেনে বের করে মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে সাধারণ মানুষের উৎসাহ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছায়া আরও স্পষ্ট হতে শুরু করেছে। কমিশন স্পর্শকাতর বুথগুলিতে নজরদারি বাড়িয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে কড়া সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Abhishek Banerjee: সকাল থেকেই জমজমাট দ্বিতীয় দফার ভোট, ভোটদান সেরে কী বার্তা অভিষেকের?: West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোটে বাড়ছে উত্তেজনা, বিকেল ৩টে পর্যন্ত ভোট ৭৮.৬৮% ছাড়াল

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment