রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আগামী কয়েকদিন ভিজবে দুই বঙ্গের বিভিন্ন এলাকা, কবে কোথায় বৃষ্টি?

Published on: August 12, 2026
---Advertisement---

দাপুটে ইনিংস বঙ্গের বর্ষার। শ্রাবনের শেষবেলায় বেশ চালিয়ে খেলছে। কখনও হালকা থেকে মাঝারি। আবার কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজছে বাংলা। এহেন আবহের নেপথ্যে ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে রয়েছে নিম্নচাপ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ ১২ অগস্টের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ আগামী কয়েকদিন দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। (Weather Update)

দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি

পূর্বাভাস অনুযায়ী,আজ ১২ অগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একইসঙ্গে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমান ৭ থেকে ২০ সেন্টিমিটার হতে পারে। সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে।


আগামীকাল ১৩ অগস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ১৪ অগস্ট পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে এবং ১৫ অগস্ট বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৬ ও ১৭ অগস্ট অর্থাৎ রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিস্তৃত এলাকায় বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন ভিজবে দুই বঙ্গের বিভিন্ন এলাকা, কবে কোথায় বৃষ্টি?

কেমন থাকবে কলকাতা ?


গত ২৪ ঘণ্টায় কলকাতা এবং লাগোয়া অঞ্চলে ৪০ দশমিক ০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আজ বুধবার দিনের শহরের আকাশ মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (Weather Update)

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে। আগামীকাল ১৩ অগাস্ট, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ অগস্ট ওপরের ৫ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। ১৫ অগস্ট শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া ১৬ ও ১৭ অগস্ট অর্থাৎ আগামী রবিবার ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আগামী কয়েকদিন ভিজবে দুই বঙ্গের বিভিন্ন এলাকা, কবে কোথায় বৃষ্টি?”

Leave a Comment