কয়েকদিনের ঝড়বৃষ্টির সৌজন্যে দহনজ্বালার সম্ভাবনা নেই রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Forecast), আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে শুক্র এবং শনিবার অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তরের জেলাগুলিতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী ওপরের ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে।
দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির দাপট কমেছে। আজ ও আগামীকাল পশ্চিমর জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
২৭ মার্চ শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
২৮ মার্চ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
২৯ মার্চ রবিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে।
সোমবার ৩০ মার্চ দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়ায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া।
মঙ্গলবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯১শতাংশ । সর্বনিম্ন ৫০শতাংশ।
আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা (West Bengal Weather Forecast)। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।আজ ২৫ মার্চ, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলার এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
আগামীকাল ২৬ মার্চ, ওপরের পাঁচটি জেলার এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
শুক্রবার ২৭ মার্চ, উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
২৮ মার্চ শনিবার, উত্তরবঙ্গ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
২৯ মার্চ রবিবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
৩০ মার্চ সোমবার ওপরের ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া ।








