রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নিম্নচাপের প্রভাব কাটতেই বাড়বে গরম? দক্ষিণবঙ্গে কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া?

Published on: September 27, 2026
Weather Update
---Advertisement---

(Weather Update) গত কয়েক দিনে ওডিশা ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। নিম্নচাপের জেরে কখনও মেঘলা আকাশ, কখনও টানা বৃষ্টি—বর্ষার আমেজ ছিল বেশ ভালোই। তবে নিম্নচাপ এখনও সক্রিয় থাকলেও তার প্রভাব আপাতত পশ্চিমবঙ্গের উপর পড়ছে না। ফলে কমেছে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কেমন থাকবে আবহাওয়া?

(Weather Update) কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কমই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আগামী কয়েকদিনেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশেই থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কী পূর্বাভাস?

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায় জানিয়েছেন, আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (Weather Update) আগামী এক সপ্তাহ মূলত বিক্ষিপ্ত বা স্থানীয়ভাবে হালকা বৃষ্টিই হবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় কলকাতার তুলনায় তাপমাত্রা প্রায় এক ডিগ্রি বেশি থাকতে পারে। তবে উল্লেখযোগ্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।

টাকা না আসায় তিন দিন মিড ডে মিল বন্ধ, শিক্ষকদের টাকায় রান্না ৩২৫ পড়ুয়ার

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী এক সপ্তাহ বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের তুলনায় সামান্য বেশি বৃষ্টি হলেও বড় কোনও আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস নেই। (Weather Update)

আর্দ্রতাতেই বাড়ছে অস্বস্তি

তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আর্দ্রতার কারণে গরমে অস্বস্তি বাড়ছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশের জেরে আর্দ্রতা বেশি থাকছে। তার প্রভাবেই ৩৩ ডিগ্রির আশপাশের তাপমাত্রাতেও গরম বেশি অনুভূত হচ্ছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “নিম্নচাপের প্রভাব কাটতেই বাড়বে গরম? দক্ষিণবঙ্গে কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া?”

Comments are closed.