রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কোথাও বৃষ্টি, কোথাও ভ্যাপসা অস্বস্তি! দুইবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Published on: July 29, 2026
---Advertisement---

সকাল থেকেই কোথাও মেঘলা, কোথাও আবার মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে রোদ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও ভারী বৃষ্টির দেখা এখনই মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারেই আলাদা। সেখানে সপ্তাহান্তে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। ফলে আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার ছবিতে থাকবে স্পষ্ট পার্থক্য। (Weather Update)

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি

বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মেঘলা, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড়বৃষ্টি বা ভারী বৃষ্টির সতর্কতাও নেই।(Weather Update)

৭ জেলায় হলুদ সতর্কতা

আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। (Weather Update)

কলকাতায় হালকা বৃষ্টি, থাকবে আর্দ্রতার অস্বস্তি

কলকাতায় স্থানীয়ভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪.৮ মিলিমিটার। (Weather Update)

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাশাপাশি কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে।

উইকএন্ডে আরও বাড়বে বৃষ্টি

রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে নিম্নচাপ

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপটি ধীরে ধীরে ছত্তিশগড়ের দিকে এগিয়ে গিয়ে দুর্বল হবে। বর্তমানে এটি উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। (Weather Update)

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা

এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে বালেশ্বর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা। এর প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পরিস্থিতিতে ওঠানামা দেখা যেতে পারে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment