রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজও বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গে, দক্ষিণে বইতে পারে ঝোড়া হাওয়া

Published on: July 17, 2026
---Advertisement---

রথের দিন মোটের উপর বাংলার সব জেলাই বৃষ্টি দেখেছে। ভিজেছে কলকাতাও। তবে বিকেলের দিকে আনেক জায়গায় বৃষ্টি না হওয়ায় রথযাত্রর আনন্দ উপভোগ করা গেছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, এখনই বৃষ্টি থামবে না। রথের দিনের মতোই আজ শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Weather Update)

১৭ জুলাই বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। এছাড়া ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ কিমি হতে পারে। এই সব জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

রথের দিনের ভালই ভিজেছে কলকাতা। আজ, শুক্রবারও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও পাশ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। (Weather Update)

অন্যদিকে আজ, শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে ১৯ জুলাইয়ের পর থেকে সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেই সময় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই সময় উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়তে পারে জলস্তর। এছাড়া ধস নামার আশঙ্কাও রয়েছে। (Weather Update)

আরও জানুন :দুপুরে ভাত খেলেই ঘুম পায়? মেনুতে রাখুন এই ৭ টি হাই-প্রোটিন মিল


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment