রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুপুরে ভাত খেলেই ঘুম পায়? মেনুতে রাখুন এই ৭ টি হাই-প্রোটিন মিল

Published on: July 15, 2026
Healthy Lunch Ideas
---Advertisement---

দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পরই ঘুম পায়? কাজে মন বসে না? তাহলে নিশ্চয়ই দুপুরের খাবারে প্রোটিনের বদলে খাচ্ছেন অনেকটা পরিমাণ কার্বোহাইড্রেট। আর এর ফলেই অল্প সময়ের মধ্যেই আপনার ‘এনার্জি ক্র্যাশ’ হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, দুপুরের খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকলে শরীর দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে পারে, পেটও অনেকক্ষণ ভরা থাকে। ফলে বারবার খিদে পাওয়া বা অলসভাব অনুভব করার সম্ভাবনাও কমে। ভারতীয় রান্নায় এমন অনেক পুষ্টিকর দেশি পদ রয়েছে, যা সুস্বাদু হওয়ার পাশাপাশি প্রোটিনেও সমৃদ্ধ। এই রোজকার ভাত, ডালের বদলে এই পদগুলি রাখতে পারেন আপনার লাঞ্চে। (Healthy Lunch Ideas)

দুপুরের খাবারে রাখতে পারেন এই ৭টি হাই-প্রোটিন পদ-

১. ব্রাউন রাইসের সঙ্গে রাজমা

উত্তর ভারতের জনপ্রিয় পদ রাজমা উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম ভালো উৎস। ব্রাউন রাইসের সঙ্গে খেলে এটি একটি সুষম ও পেটভরানো খাবারে পরিণত হয়। পাশাপাশি রাজমায় রয়েছে প্রচুর ফাইবার, আয়রন ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা হজমশক্তি ভালো রাখতে এবং সারাদিন শরীরে শক্তি বজায় রাখতে সাহায্য করে।

২. মাল্টিগ্রেন রুটির সঙ্গে পনির ভুর্জি

পনিরে প্রাকৃতিকভাবে প্রোটিন ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি। পেঁয়াজ, টমেটো ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি পনির ভুর্জি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। এর সঙ্গে মাল্টিগ্রেন রুটি খেলে খাবারে ফাইবারের পরিমাণও বাড়ে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।

৩. মুগ ডালের খিচুড়ি

মুগ ডাল ও চাল দিয়ে তৈরি এই হালকা খাবার সহজপাচ্য এবং কার্বোহাইড্রেট ও প্রোটিনের একটি ভালো ভারসাম্য বজায় রাখে। যারা ভারী খাবার না খেয়ে পুষ্টিকর ও হালকা লাঞ্চ চান, তাদের জন্য এটি আদর্শ।

৪. ছোলার স্যালাড

ছোলা প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন প্রয়োজনীয় খনিজে সমৃদ্ধ। কাটা সবজি, লেবুর রস ও হালকা মশলা দিয়ে তৈরি ছোলার স্যালাড একটি সতেজ ও স্বাস্থ্যকর লাঞ্চ হতে পারে। হালকা খাবার খেয়ে দীর্ঘ সময় এনার্জি ধরে রাখতে চাইলে এটি ভালো বিকল্প। (Healthy Lunch Ideas)

৫. সয়া কারী

নিরামিষ প্রোটিনের অন্যতম সেরা উৎস সয়াবিন। টমেটো ও মশলা দিয়ে রান্না করা সয়াবিনের তরকারি রুটি বা ভাতের সঙ্গে খেলে তা অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি খবর।

সন্ধ্যার মাঞ্চিংয়ে জাঙ্কফুড খাচ্ছেন? সঙ্গে রাখুন এই ৬টি স্বাস্থ্যকর খাবার

৬. কিনুয়ার সঙ্গে ডাল

ডাল ভারতীয় রান্নার একটি অপরিহার্য অংশ এবং এটি প্রোটিনের ভালো উৎস। সাধারণ ভাতের পরিবর্তে কিনুয়ার সঙ্গে ডাল খেলে খাবারের মোট প্রোটিনের পরিমাণ আরও বেড়ে যায়। পাশাপাশি কিনুয়ায়ায় থাকা ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান এই খাবারকে আরও স্বাস্থ্যকর করে তোলে।

৭. দইয়ের সঙ্গে বেসনের চিলা

বেসন প্রাকৃতিকভাবে প্রোটিনসমৃদ্ধ। বিভিন্ন সবজি ও মশলা দিয়ে তৈরি বেসনের চিলা দুপুরের খাবারের জন্য চটজলদি তৈরি হওয়া পুষ্টিকর একটি খাবার। এর সঙ্গে দই খেলে অতিরিক্ত প্রোটিনের পাশাপাশি প্রোবায়োটিকও পাওয়া যায়, যা হজমের জন্য উপকারী। (Healthy Lunch Ideas)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “দুপুরে ভাত খেলেই ঘুম পায়? মেনুতে রাখুন এই ৭ টি হাই-প্রোটিন মিল”

Leave a Comment