অফিসে কাজ করতে করতে বিকেল গড়াতেই অনেকেরই খিদে পেয়ে যায়। তখন হাতের কাছে যা থাকে, তাই খেয়ে নেওয়ার প্রবণতা দেখা যায়। বিস্কুট, চিপস, কেক বা মিষ্টি জাতীয় খাবার সাময়িকভাবে পেট ভরালেও খুব দ্রুত আবার খিদে পায়। এর পাশাপাশি বাড়ে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকিও। পুষ্টিবিদদের মতে, এমন সময় প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর স্ন্যাকস বেছে নিলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, শরীরে শক্তি বজায় থাকে এবং কাজে মনোযোগও বাড়ে।
অফিস ডেস্কে সহজেই রাখতে পারেন এই ৬টি স্বাস্থ্যকর খাবার—
১. ভাজা ছোলা (Roasted Chickpeas)
মুচমুচে এই খাবারটি প্রোটিন ও ফাইবারে ভরপুর। দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার প্রবণতা কমায়। এছাড়া এটি সহজে নষ্টও হয় না, তাই অফিস ডেস্কে রাখার জন্য আদর্শ।
২. গ্রিক ইয়োগার্ট (Greek Yogurt)
অফিসে যদি ফ্রিজের ব্যবস্থা থাকে, তবে গ্রিক ইয়োগার্ট রাখতে পারেন। এতে প্রচুর প্রোটিনের পাশাপাশি উপকারী প্রোবায়োটিক থাকে, যা হজমের জন্যও ভালো। চাইলে এর সঙ্গে ফল বা কিছু বাদাম মিশিয়ে খেতে পারেন। যদি গ্রিক ইয়োগার্ট না পান, তা হলে টক দই খেতে পারেন। (Healthy Snacks)
৩. বাদাম মিক্স (Mixed Nuts)
কাঠবাদাম, আখরোট, কাজুবাদাম বা পেস্তা—এই ধরনের বাদামে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও নানা প্রয়োজনীয় পুষ্টি। অল্প পরিমাণ খেলেই অনেকক্ষণ খিদে নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে শক্তি বজায় থাকে।
৪. প্রোটিন বার (Protein Bar)
ব্যস্ত কর্মজীবনে এটি একটি সহজ বিকল্প। তবে কেনার সময় কম চিনি এবং বেশি প্রোটিন রয়েছে এমন বার বেছে নেওয়াই ভালো। এতে দ্রুত খিদে মেটে এবং এনার্জিও বজায় থাকে। তবে এটির দাম তুলনায় বেশি।
কোনও সাপ্লিমেন্ট ছাড়াই মিলবে ৫০ গ্রাম প্রোটিন, প্রতিদিনের মেনুতে রাখুন এই ৫টি মিল
৫. সেদ্ধ ডিম (Boiled Eggs)
সস্তা, সহজলভ্য এবং উচ্চমানের প্রোটিনের অন্যতম উৎস সেদ্ধ ডিম। বাড়ি থেকে আগে থেকেই সেদ্ধ করে নিয়ে গেলে অফিসে অনায়াসেই খাওয়া যায়। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে। (Healthy Snacks)
৬. পনিরের টুকরো (Paneer Cubes)
পনিরে থাকা কেসিন প্রোটিন ধীরে ধীরে হজম হয়। ফলে অনেক্ষণবার খিদে পায় না। হালকা গোলমরিচ বা চাট মশলা ছড়িয়ে খেলে স্বাদও বাড়ে, পুষ্টিও মেলে।
তাই অফিসে কাজের ফাঁকে হঠাৎ খিদে পেলে জাঙ্ক ফুডের বদলে প্রোটিনসমৃদ্ধ এইসব স্বাস্থ্যকর স্ন্যাকস বেছে নিন। এতে শুধু খিদেই মিটবে না, বরং সারাদিন এনার্জি ধরে রাখতে এবং কাজে মনোযোগ বাড়াতেও সাহায্য করবে।













Hi, Neat post. There is a problem with your web site in internet explorer, would check this… IE still is the market leader and a big portion of people will miss your fantastic writing because of this problem.