নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। উত্তর ওডিশা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপের জেরে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update) তবে আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হওয়ায় দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পার্বত্য এলাকায় ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
(Weather Update) শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। (Weather Update) ১৮ থেকে ২০ জুলাই বৃষ্টির পরিমাণ কমবে। তবে ২১ জুলাই থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?
আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। (Weather Update) রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা, আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। ২১ জুলাই থেকে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা।
ভিজবে কলকাতা?
শহরে আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি না হলে বাড়বে অস্বস্তি। (Weather Update) রবিবার ও সোমবারও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ ছিল ৩২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৬ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১.৯ মিলিমিটার।
বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর ওডিশা-ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থান করছে এবং আগামী দু’দিনের মধ্যে আরও দুর্বল হবে। এর জেরে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা বহাল থাকলেও নিম্নচাপ সরে গেলে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আবহাওয়াবিদদের আশঙ্কা, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় নতুন করে ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং কৃষিজমির ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। (Weather Update)
মেসিদের তাড়া করছে ‘তিলকারা অভিশাপ’, কী এটি?












