---Advertisement---
lifezone nursing home

West Bengal Weather Update: দুই বঙ্গেই ক’দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

April 7, 2026 10:17 AM
West Bengal Weather Update
---Advertisement---

টানা ক’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের নিম্নস্তরের ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে বিদর্ভ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় । এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয়বাষ্প প্রবেশ করায় শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গ:
আজ পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়ায় ঘণ্টায় ৬০–৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৮০ কিলোটার পর্যন্ত হতে পারে।
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গ:
উত্তরে ওপরের ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া।
আগামীকাল প্রায় সব জেলায় বৃষ্টি। এর সঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
বৃহস্পতিবার ওপরের ৫ জেলাতে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বৃষ্টি কিছুটা কমবে।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও সপ্তাহান্তে মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে।
ঝড়বৃষ্টির কারণে ইতিমধ্যে তাপমাত্রার বৃদ্ধিতে রাশ পড়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। এরপর ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। ফের ধীরে ধীরে ৩–৫ ডিগ্রি বাড়তে পারে।


সামগ্রিকভাবে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বিকেল এবং সন্ধ্যায় কালবৈশাখী ঝড় হতে পারে।
সোমবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.০৬ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২. ০৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.০৫ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ। সর্বনিম্ন ৪৮ শতাংশ।
আজ মঙ্গলবার দিনের আকাশ সাধারণত মেঘলা। বিকেল বা সন্ধ্যায় ঝড়বৃষ্টির (West Bengal Weather Update) সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Weather Update: দুই বঙ্গেই ক’দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?”

Leave a Comment