---Advertisement---

Artemis Moon Mission: পাঁচ দশক পর আবার চাঁদের বাড়িতে মানুষ, ৪ মহাকাশচারীকে নিয়ে পাড়ি দিল NASA-র মহাকাশযান

April 2, 2026 1:50 PM
Artemis Moon Mission
---Advertisement---

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পরে আবার চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA। ‘Artemis Moon Mission’-এর অভিযানে চার জন মহাকাশচারীকে নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করানো হয়েছে ওরিয়ন মহাকাশযানটিকে। এই অভিযানের মাধ্যমে চাঁদের মাটিতে ফের মানুষ পাঠিয়ে বড় পদক্ষেপ নিল NASA।

১৯৭২ সালে ‘অ্যাপোলো’ অভিযানের পর এই প্রথম আবার মানুষকে চাঁদে পাঠানো হলো। ফ্লোরিডার জেএফ কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে (ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিট) ওই রকেট উৎক্ষেপণ করা হয়। অভিযানে তিন জন মার্কিন এবং এক জন কানাডিয়ান মহাকাশচারী অংশ নিয়েছেন। আগামী ১০ দিনে ঘন্টায় প্রায় ৯৬০০ কিলোমিটার বেগে মহাকাশযানটি চাঁদকে প্রদক্ষিণ করবে।

এই অভিযানে অংশ নেওয়া চার মহাকাশচারী হলেন রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। যদিও এই অভিযানে মহাকাশচারীরা চাঁদে অবতরণ করবেন না। এই মিশনের মূল লক্ষ্য চাঁদের মাটিতে নামা নয়, বরং চাঁদের কাছ দিয়ে ঘুরে এসে মহাকাশযানটি লাইফ-সাপোর্ট সিস্টেম ও ভবিষ্যৎ অভিযানের প্রযুক্তি পরীক্ষা করতে সাহায্য করা। এই পরীক্ষামূলক অভিযান সফল হলে ভবিষ্যতে চাঁদে আবার মানুষ নামানোর পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলবে।

‘Artemis Moon Mission’ কর্মসূচির অংশ হিসেবে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। NASA জানিয়েছে, ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ নামানো এবং দীর্ঘমেয়াদি চন্দ্রাভিযানের প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

এই ঐতিহাসিক উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা হল বলেই মনে করছেন বিজ্ঞানীরা। প্রায় ৫৩ বছর অপেক্ষার পর আবার মানুষের চাঁদের পথে যাত্রা বিশ্বজুড়ে বিজ্ঞান মহলে নতুন উৎসাহ তৈরি করেছে।

Kolkata Derby Date: বদলে গেল কলকাতা ডার্বির দিন, কবে খেলা হবে?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment