---Advertisement---
lifezone nursing home

প্রিয় মিত্র নরেন্দ্র…’, মোদিকে হিন্দিতে বার্তা ফরাসি প্রেসিডেন্টের, G7 সফরের শেষে নজর কাড়ল ভারত–ফ্রান্স সম্পর্ক

June 19, 2026 12:10 PM
---Advertisement---

আন্তর্জাতিক কূটনীতিতে সাধারণত নির্ধারিত প্রোটোকলই দেখা যায়। কিন্তু এবার সেই প্রচলিত ছক ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক বিশেষ বিদায়বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। G7 সম্মেলনে ফ্রান্স সফর শেষ হওয়ার পর একটি ভিডিয়ো বার্তায় সরাসরি হিন্দিতে প্রধানমন্ত্রীকে সম্বোধন করতে দেখা গেল তাঁকে। আর সেই মুহূর্ত ঘিরেই তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে চর্চা। (Macron Greets Modi)

ভিডিয়োর শুরুতেই ম্যাক্রোঁ বলেন, “প্রিয় মিত্র নরেন্দ্র, মুঝে বহুত খুশি হ্যায়… ফ্রান্স-ভারত কি দোস্তি অমর রহে।” বক্তব্য শেষ করে হাসিমুখে আবার মন্তব্য করেন, তাঁর হিন্দি ঠিক হয়েছে কি না তা নিয়েও তিনি নিশ্চিত নন। এরপর ইংরেজিতে ফিরে এসে নরেন্দ্র মোদির সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট। পাশাপাশি জানান, আগামী ফেব্রুয়ারিতে আবার দেখা হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। বার্তার শেষে তাঁর সংযোজন— “ফ্রান্স আপনাকে ভালোবাসে… জয় হিন্দ।” (Macron Greets Modi)

G7 সম্মেলনের ব্যস্ত কর্মসূচির মধ্যে গত দু’দিন ধরে প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন বৈঠকে অংশ নেন এবং একাধিক বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। (Macron Greets Modi)

এই সফরের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছিল ১৪ জুন, যখন ফ্রান্সের নিস শহরের ভিলা কেরিলোসে মোদি ও ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। ভারত–ফ্রান্স সম্পর্ককে এ বছর ‘স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নীত করার পর এটাই ছিল দুই নেতার প্রথম সাক্ষাৎ।

ফরাসি উপকূলের মনোরম পরিবেশে হওয়া বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা, যৌথ নকশা, প্রযুক্তি উন্নয়ন ও প্রতিরক্ষা উৎপাদন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মহাকাশ গবেষণা, মানব মহাকাশযাত্রা, স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এবং বেসরকারি সংস্থার অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা। (Macron Greets Modi)

এছাড়া ভিভাটেক ২০২৬-এ উপস্থিত হয়ে স্টার্টআপ ও আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রও ঘুরে দেখেন মোদি ও ম্যাক্রোঁ। ফলে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিকও সামনে এল এই সফরে। (Macron Greets Modi)

আরও পড়ুন :- ‘আমরাই জনপ্রিয় জুটি’, মোদিকে দেখে কেন বললেন জর্জিয়া মেলোনি?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment