---Advertisement---

Donal Trump: ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজের হামলা, গ্রেফতার হামলাকারী

April 26, 2026 12:24 PM
Donal Trump
---Advertisement---

অশান্ত মধ্যপ্রাচ্য। থামছে না যুদ্ধ। এই পরিস্থিতিতে আমেরিকায় বন্ধুকবাজ কাণ্ড! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donal Trump) ঘরে ঢুকে হামলা! রবিবার সকালে প্রকাশ্যে আসে এই সংবাদ। জানা যায়, হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হানা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেনকে।

এই ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের হিল্টন হোটেলে। যে সময় এই ঘটনা ঘটে সেই সময় ওই হোটেলে উপস্থিত ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প!গুলি চালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তাঁদের নিরাপত্তা বাহিনী তাদের নিরাপদস্থানে সরিয়ে নেন।

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ট্রাম্প। আতঙ্ক ছড়ানোর মতো এই ঘটনা ঘটলেও, আঘাত লাগেনি ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। ওই বন্ধুকবাজ নাকি ট্রাম্পের সামনেই গুলি চালাতে শুরু করেছিল। দ্রুততার সঙ্গে হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন ট্রাম্প।

কে এই টমাস অ্যালেন? আমেরিকার সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। তিনি প্রযুক্তি বিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেছেন। জানা গেছে, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রযুক্তি বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কিন্তু কেন ট্রাম্পের নৈশভোজে গুলি চালাল ওই যুবক, তার কী উদ্দেশ্য ছিল। সংবাদসস্থার তরফে একটি ভিডিওতে দেখা গেছে, গুলি চলার সঙ্গে সঙ্গেই ট্রাম্প সহ অন্যান্যরা টেবিলের আড়ালে মাটিতে বসে পড়েন। এর পরেই সেখান থেকে তাদের নিরাপদে বের আনেন নিরাপত্তাবাহিনী। গোটা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বাহিনী।

জানা গেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donal Trump) ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পই ছাড়াও ওই ঘটনার সময় একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সবাই সুরক্ষিত আছেন বলেই খবর।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment