---Advertisement---
lifezone nursing home

Donald Trump : ‘রাজা চাই না,’ ট্রাম্প বিরোধীতায় রাস্তায় আমেরিকায় হাজার হাজার মানুষ

March 29, 2026 11:35 AM
Donald Trump
---Advertisement---

ফের ‘নো কিংস্’ আন্দোলন শুরু আমেরিকায়। এ বার মূলত ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভূমিকা ঘিরে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকার অন্তত ৫০ টি প্রদেশে প্রতিবাদ কর্মসূচি, মিছিল হয়। মিনেসোটা ক্যাপিটল লনে থিকথিকে ভিড়।

গত জুন মাসে ‘নো কিংস’ আন্দোলনের প্রথম দুই দফায় পাঁচ লক্ষ মানুষ সামিল হয়েছিলেন। অক্টোবরে এই আন্দোলনেই সাত লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। ট্রাম্প বিরোধী আন্দোলনে নয় লক্ষ মানুষ সামিল হয়েছেন বলে পর্যন্ত জানা গেছে। নিজের দেশেই ট্রাম্পকে ঘিরে যে আরও ক্ষোভের পারদ চড়ছে, তা লক্ষনীয়।

বিক্ষোভকারীদের হাতে ছিল ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার, প্রতীকী বেলুন। কেউ কেউ দেশের জাতীয় পতাকা উল্টো করে ধরে সাম্প্রতিক সময়ের অস্থিরতার চিত্র তুলে ধরতে চান। বিক্ষোভ মিছিল প্রদর্শন হয় নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটনেও। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাসে শুরু হয় এই আন্দোলন। ইরানের প্রতি আমেরিকার আগ্রাসন তাতে নতুন মাত্রা যোগ করেছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, এই যুদ্ধ অসম্পূর্ণ, একপাক্ষিক। ইরানের বিরুদ্ধে অবিলম্বে মার্কিন সেনা অভিযান প্রত্যাহার করার দাবিতে ৫০ টি প্রদেশেই লক্ষাধিক মানুষ পথে নেমেছেন। এমনকী ট্রাম্পের (Donald Trump) অভিবাসন নীতির বিরুদ্ধেও প্রতিবাদে সরব হয়েছেন সকলে।

মিনেসোটায় সেন্ট পল স্টেট ক্যাপিটলের সামনে সবচেয়ে বড় আন্দোলন হয়। এখানে ট্রাম্পের অভিবাসন নীতির কারণে নিহতদের স্মরণে পোস্টার নিয়ে দলে দলে মানুষ যোগ দেন। এক প্রতিবাদকারী জানান, “আমরা এই দেশকে স্বৈরতন্ত্রের দিকে যেতে দেব না। দেশ চালাবে জনগণই।”


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Donald Trump : ‘রাজা চাই না,’ ট্রাম্প বিরোধীতায় রাস্তায় আমেরিকায় হাজার হাজার মানুষ”

Leave a Comment