পশ্চিম এশিয়ায় উত্তেজনার সরাসরি প্রভাব পড়ল জ্বালানির বাজারে। তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার উচ্চমানের জ্বালানির দাম এক ধাক্কায় ২০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মূলত পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তারই প্রভাব পড়েছে এই সিদ্ধান্তে। Fuel Price Hike
পাকিস্তান সরকার সূত্রে জানা গেছে, ‘হাই-অকটেন’ পেট্রোলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আগে যেই তেলের দাম ছিল লিটার প্রতি ১০০ টাকা এখন তা বেড়ে হয়েছে ৩০০ টাকা প্রতি লিটার। এই ধরনের জ্বালানি সাধারণত উচ্চক্ষমতাসম্পন্ন গাড়িতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং সরবরাহের অনিশ্চয়তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
PNG: দ্রুত মিটবে গ্যাসের সমস্যা, বিকল্প পথে হাঁটা শুরু কেন্দ্রের
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল আমদানি ও রপ্তানি হয়। সেখানে উত্তেজনা বাড়ায় তেলের জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের নিত্য পরিবহন ক্ষেত্রেও ইতিমধ্যেই প্রভাব পড়েছে। তার উপর জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ তো বাড়বেই। আর তার প্রভাব এবার পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামেও। ফলে সামগ্রিকভাবে পাকিস্তানে মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। Fuel Price Hike
সরকারের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে জ্বালানির দামের বিষয়ে পুনর্বিবেচনা করা হতে পারে। তবে আপাতত মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার কোনও স্পষ্ট ইঙ্গিত না থাকায় জ্বালানির বাজারে অনিশ্চয়তা বজায় রয়েছে।












