পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই বড় নির্দেশ দিল সে দেশের সুপ্রিম কোর্ট। জেলে বন্দি ৭৩ বছরের ইমরান খানকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশে আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে তাঁর পরিবার ও দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)।
PTI মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথার দাবি, আদালত ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দেখা করার ব্যবস্থাও করতে হবে। (Imran Khan Health)
ইমরানের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিতভাবে নজর রাখতে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে আদালত। সেই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর বোন ডঃ উজমা খানকে রাখার কথা বলা হয়েছে। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, ইমরানের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রচারও করা যাবে না।
দীর্ঘদিন ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
২০২৩ সালের অগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।
বৃষ্টির দাপটে জোড়াবাগানে বিপর্যয়, ২০০ বছরের বাড়ির একাংশ ভেঙে মৃত বৃদ্ধা
গত বছর থেকেই ইমরানের দুই ছেলে এবং তাঁর আইনজীবীরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, জেলে থাকার সময় তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গিয়েছে।
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আরিফ আলভিও ইমরানের মেডিক্যাল রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর দাবি, রিপোর্টে অতিরিক্ত উদ্বেগ ও মানসিক চাপ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং উচ্চ রক্তচাপের মতো বিষয় উঠে এসেছে। (Imran Khan Health)
তবে এবার সুপ্রিম কোর্টের এই নয়া নির্দেশকে স্বাগত জানিয়েছে ইমরানের দল। PTI নেতা জুলফিকার বুখারি বলেন, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। তাঁর দাবি, ইমরানের চোখ এবং সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হওয়ার আগেই তাঁকে হাসপাতালে পাঠানো দরকার ছিল।











[6938]bt8 Official Login | Fast Payout Online Slots Malaysia,bt8 provides a secure official login for the best online slots in Malaysia. Download the app now to enjoy fast payouts and professional live baccarat guides. visit: bt8
[5472]takabet11 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত বিকাশ পেমেন্ট,takabet11 অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা অনলাইন স্লট গেম। দ্রুত বিকাশ পেমেন্টের সুবিধায় আজই লগইন করে আপনার গেমিং যাত্রা শুরু করুন। visit: takabet11
Thanks for this grand post, I am glad I detected this web site on yahoo.