ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চিকিৎসা বিজ্ঞানে ‘যুগান্তর’, নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

nobel prize in medicine
---Advertisement---

বিশ্বে চিকিৎসাবিজ্ঞানে ‘যুগান্তর’। যৌথভাবে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী কার্ল ডেইসেরথ (Karl Deisseroth), জার্মানির পিটার হেগেমান (Peter Hegemann) এবং জর্জ নাগেল (Georg Nagel)। চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি (ক্যারোলিনস্কা ইনস্টিটিউট কমিটি)।

nobel prize in medicine: কিসের জন্য পেলেন নোবেল পুরষ্কার?

মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী কার্ল ডেইসেরথ, জার্মানির পিটার হেগেমান এবং জর্জ নাগেলকে এই পুরস্কার দেওয়া হয়েছে- “লাইট-গেটেড আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস (Optogenetics) সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য”। সহজ কথায় যাকে বলে, আলোর সাহায্যে নিয়ন্ত্রিত আয়ন চ্যানেলের মাধ্যমে কী ভাবে স্নায়ুকোষ (বিশেষত মস্তিষ্কের নিউরোন)-কে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই যুগান্তকারী প্রযুক্তি তৈরির জন্য নোবেল পুরস্কার পেলেন তাঁরা (nobel prize in medicine)।

গবেষক পিটার হেগেমান এবং জর্জ নাগেল ‘চ্যানেলরোডোপসিন’ (Channelrhodopsin) নামক একটি বিশেষ আলোক-সংবেদনশীল প্রোটিন আবিষ্কার করেন। যা কোষে প্রবেশ করালে কোষগুলি আলোর প্রতি প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। অন্যদিকে, কার্ল ডেইসেরথ এই প্রোটিনকে স্নায়ুকোষের জন্য একটি আলোক-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করতে সক্ষম হন, যা জীবিত ইঁদুরের মস্তিষ্কেও সফলভাবে কাজ করে।

দৃষ্টিশক্তি ফেরাতে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা

আবার, অপটোজেনেটিকস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞানীরা এখন মস্তিষ্কের জটিল সার্কিট এবং মানুষের বিভিন্ন স্মৃতি, অনুভূতি ও আচরণ বোঝার চেষ্টা করছেন। এছাড়া আলঝেইমার, পারকিনসন ও বিভিন্ন মানসিক রোগের চিকিৎসার পাশাপাশি দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার গবেষণাতেও এই পদ্ধতি আশার আলো দেখাচ্ছে। কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ নাগেলের গবেষণা এইটি শুধু বৈজ্ঞানিক আবিষ্কার নয়। মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং ভবিষ্যতের চিকিৎসাবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রেও একটি যুগান্তকারী ভাবনা।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “চিকিৎসা বিজ্ঞানে ‘যুগান্তর’, নোবেল পেলেন ৩ বিজ্ঞানী”

Comments are closed.