---Advertisement---

Pakistan Drone Attack: পাকিস্তানে ক্রিকেট মাঠে ড্রোন হামলা! আহত ৩ শিশু

May 2, 2026 2:46 PM
(Pakistan Drone Attack)
---Advertisement---

ক্রিকেটে মাঠে হঠাৎ-ই ড্রোন হামলা পাকিস্তানের (Pakistan Drone Attack) খাইবার পাখতুনখোয়া এলাকায়। ড্রোন হামলায় জখম হয়েছে ৩ শিশু। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক সরকারের দেওয়া অথ্য অনুযায়ী, এই ড্রোন হামলার পেছনে ফিতনা আল-খাওয়ারিজ নামক এক জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে।

সূত্রের খবর, এই জঙ্গি সংগঠনের সদস্যরা বাজৌর জেলার মামোন্দ এলাকা থেকে একটি কোয়াডকপ্টার (ড্রোন) এই মাঠটির দিকে নিক্ষেপ করে। সেই সময় মাঠে ম্যাচ চলছিল। আর সেই সময় ড্রোন হামলা হওয়ায় ৩ শিশু গুরুত্বরভাবে জখম হয়।

জঙ্গি গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজ হলো একটি পরিভাষা যা রাষ্ট্র নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি শাখা। এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে আহত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, বাজৌরের ডেপুটি কমিশনার জানিয়েছেন যে মার্চ ও এপ্রিলের দিকে পাকিস্তানের মামোন্দ ও সালারজাই এলাকাতেও মর্টার শেল ছোড়া হয়েছিল। তিনি আরও বলেন , বাজাউরে আফগানিস্তানের তালিবানের ছোঁড়া গুলিতে সীমান্তে ৩ মহিলা ও ৬ শিশু নিহত হয়েছিলেন।

এই ঘটনার পরই তৎপর হয়ে উঠেছে পাকিস্তান (Pakistan Drone Attack) সরকার। বাজাউর জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল, যার ফলে পাকিস্তান সুপার লিগের (PSL) ম্যাচ স্থানান্তর করতে হয়েছিল। সেই সময় এই ড্রোন হামলার ফলে স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্তোরাঁ ও স্টেডিয়ামের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুইজন আহতও হয়েছিলেন। পাকিস্তানে বারবার এই ঘটনা ঘটায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Pakistan Drone Attack: পাকিস্তানে ক্রিকেট মাঠে ড্রোন হামলা! আহত ৩ শিশু”

Leave a Comment