---Advertisement---
lifezone nursing home

Pakistan Lockdown: আমেরিকা ও ইরান শান্তি আলোচনা ঘিরে কার্যত স্তব্ধ পাকিস্তান, ক্ষোভ বাড়ছে ইসলামাবাদে

April 24, 2026 8:45 PM
---Advertisement---

আমেরিকা ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে কার্যত অচলাবস্থার মুখে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামবাদ এবং সংলগ্ন রাওয়ালপিন্ডি। পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাইলেও, সেই কূটনৈতিক উদ্যোগই এখন দেশের অভ্যন্তরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। (Pakistan Lockdown)

সম্ভাব্য বৈঠককে ঘিরে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ‘রেড জোন’ এবং ‘ব্লু এরিয়া’-তে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। এর জেরে শহরের স্বাভাবিক জনজীবন প্রায় থমকে গিয়েছে। বহু স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে, কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু হয়েছে। বাজার, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। (Pakistan Lockdown)

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষজন। পরিবহণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বহু শ্রমিক কাজে যেতে পারছেন না। বাজারে ফল, সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহেও প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, বারবার নিরাপত্তার নামে শহর বন্ধ করে দেওয়ায় তাঁদের আয় প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

জানা গিয়েছে, এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয়বার আমেরিকা-ইরান বৈঠকের জন্য ইসলামাবাদে কড়া নিরাপত্তা বলবৎ করা হলো। যদিও এখনও চূড়ান্তভাবে বৈঠকের দিনক্ষণ নিশ্চিত নয়। অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগসি পাকিস্তানে আসতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। (Pakistan Lockdown)

পাকিস্তান সরকার কূটনৈতিক সাফল্যের আশা করলেও, সাধারণ মানুষের প্রশ্ন হয়ে উঠেছে যে আন্তর্জাতিক রাজনীতির বোঝা কেন তাঁদের কাঁধে এসে পড়বে? ক্রমশ সেই ক্ষোভই বাড়ছে পাকিস্তানের রাস্তায়।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Pakistan Lockdown: আমেরিকা ও ইরান শান্তি আলোচনা ঘিরে কার্যত স্তব্ধ পাকিস্তান, ক্ষোভ বাড়ছে ইসলামাবাদে”

Leave a Comment