ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি করতে চাইছে আমেরিকা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। তাদের মতে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি আবার বড় ধরনের সামরিক অভিযান চালান, তাহলে ইরানের সঙ্গে চলা আলোচনা ভেঙে যেতে পারে। (Trump And Netanyahu)
এই পরিস্থিতির মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রশংসা করেন। তিনি বলেন, নেতানিয়াহু একজন ” যুদ্ধবাজ প্রধানমন্ত্রী”। ট্রাম্পের কথায়, নিজের দেশের নিরাপত্তার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয় নেতানিয়াহুকে। তবে ট্রাম্প এটাও বলেন, সব বিষয়ে আমেরিকা ও ইজরায়েলের মত এক হয় না। (Trump And Netanyahu)
কয়েকদিন আগেও অবশ্য ট্রাম্পের সুর ছিল অন্যরকম। তিনি বলেছিলেন, লেবাননে ইজরায়েলের হামলার কারণে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় সমস্যা তৈরি হয়েছে। সেই সময় তিনি নেতানিয়াহুকে “খুব কঠিন মানুষ” বলেও মন্তব্য করেছিলেন। ট্রাম্পের দাবি ছিল, ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটাই আমেরিকার প্রধান লক্ষ্য। (Trump And Netanyahu)
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার আশঙ্কা, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য নেতানিয়াহুর উপর রাজনৈতিক চাপ রয়েছে। সেই কারণে তিনি আবারও সামরিক পদক্ষেপ নিতে পারেন। যদি তা হয়, তাহলে ইরানের সঙ্গে আমেরিকার চলা শান্তি আলোচনা বড় ধাক্কা খেতে পারে। (Trump And Netanyahu)
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বজায় রাখা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছনো এবং হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল নিশ্চিত করাই ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য। তবে সেই লক্ষ্য কতটা সফল হবে, তা এখন অনেকটাই নির্ভর করছে ইজরায়েলের পরবর্তী পদক্ষেপ এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের উপর।
আরও পড়ুন :- যুদ্ধ বিরতির একদিনের মধ্যেই দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ৫










