---Advertisement---
lifezone nursing home

ভারতীয় জাহাজে হামলা চালিয়েছে ইরান! ট্রাম্পের দাবিতে চাঞ্চল্য

June 13, 2026 11:17 AM
---Advertisement---

হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ল আমেরিকা ও ইরানের মধ্যে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী ছেড়ে বেরিয়ে আসা ভারতীয় জাহাজগুলির উপর ড্রোন হামলার চেষ্টা করেছিল ইরান। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ভারতীয় জাহাজকে লক্ষ্য করে চালানো ওই ড্রোন হামলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এই ধরনের ঘটনা “একেবারেই গ্রহণযোগ্য নয়”। তাঁর এই মন্তব্যের পরই নতুন করে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। ( Donald Trump)

সম্প্রতি ওমান উপকূলের কাছে একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় নাবিক থাকা তিনটি জাহাজও ওই হামলার কবলে পড়ে। এর মধ্যে পালাউ-নিবন্ধিত তেলবাহী জাহাজ এমটি সেট্টেবেলোতে হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সমুদ্রপথে এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়। ( Donald Trump)

তবে ট্রাম্পের অভিযোগ সরাসরি খারিজ করেছে তেহরান। ইরানের দাবি, ভারতীয় জাহাজে ড্রোন হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের বক্তব্য, সাম্প্রতিক ঘটনাকে ঘিরে আমেরিকা নিজেদের পদক্ষেপ থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। ( Donald Trump)

একই সঙ্গে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও একটি অভিযোগও তোলেন। তাঁর দাবি, যুদ্ধবিরতি ও সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে যে সম্ভাব্য মার্কিন-ইরান চুক্তি নিয়ে আলোচনা চলছে, সেই চুক্তির বিষয়ে ইরান যে তথ্য প্রকাশ করেছে, তা বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। ট্রাম্পের কথায়, ইরানের দেওয়া তথ্যে সত্যের প্রতিফলন নেই এবং আলোচনায় তারা সৎভাবে অংশ নিচ্ছে না। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “ইরানকে দ্রুত নিজেদের অবস্থান ঠিক করতে হবে।”

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও চুক্তি নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যকে “ভুয়ো” বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, ইরানকে কোনও নগদ অর্থ দেওয়া হচ্ছে না এবং কোনও ছাড়ও দেওয়া হচ্ছে না। বরং এমন একটি কাঠামো তৈরি করা হচ্ছে, যেখানে আমেরিকা ও তার মিত্রদের নিরাপত্তা স্বার্থ সুরক্ষিত থাকবে। ইরান চুক্তির শর্ত পূরণ করলে তবেই তারা অর্থনৈতিক সুবিধা পাবে। ( Donald Trump)

অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ভিন্ন সুরে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা এখন আগের যেকোনও সময়ের তুলনায় বেশি। এক্স-এ করা পোস্টে তিনি বলেন, ইসলামাবাদে হওয়া আলোচনার ভিত্তিতে দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে একদিকে যখন ড্রোন হামলা ও সমুদ্র নিরাপত্তা নিয়ে বিতর্ক তুঙ্গে, অন্যদিকে তখনও কূটনৈতিক আলোচনার দরজা খোলা রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ( Donald Trump)

আরও পড়ুন :- হরমুজে মার্কিন সেনা হেলিকপ্টার দুর্ঘটনা, নতুন করে উত্তপ্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment