রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Turkey Tragedy: বাবার বন্দুক নিয়ে স্কুলে গুলিবর্ষণ, ১৪ বছরের ছাত্রের দাপটে মৃত ৯

Published on: April 16, 2026
Turkey tragedy
---Advertisement---

তুরস্কে পরপর দু’দিনে দুটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার এক ১৪ বছরের ছাত্র একটি মিডল স্কুলের দুটি শ্রেণিকক্ষে নির্বিচারে গুলি চালায়। এই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। টানা দু’দিনে এটি দ্বিতীয় এমন ঘটনা, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তাফা সিফৎসি জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে, যাদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, হামলাকারী কিশোরটি ঘটনাস্থলেই নিহত হয়েছে। ওই কিশোরকে পুলিশ গুলি করে হত্যা করেছে, নাকি সে আত্মহত্যা করেছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। (Turkey Tragedy)

কাহরামানমারাস প্রদেশের গভর্নর মুকেরেম আনলুয়ার জানান, অভিযুক্তের কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং সাতটি ম্যাগাজিন ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অস্ত্রগুলি তার বাবার, যিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। যদিও হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর ছড়াতেই আতঙ্কিত অভিভাবকেরা দ্রুত স্কুলে পৌঁছন এবং সন্তানদের খোঁজ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। (Turkey Tragedy)

এর আগের দিনই পাশের সানলিউরফা প্রদেশে একটি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন এক ছাত্র গুলি চালিয়ে ১৬ জনকে আহত করে। পরে ওই হামলাকারী আত্মহত্যা করে বলে জানা যায়।

Iran-US War: মার্কিন প্রস্তাব নিয়ে ইরানে পৌঁছলেন মুনির, পাকিস্তানের মধ্যস্থতায় কি শেষ হবে পশ্চিম এশিয়ার সংঘাত?

এই সপ্তাহের আগে তুরস্কে স্কুলে গুলিবর্ষণের ঘটনা খুবই বিরল ছিল। সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে, প্রশাসনের তরফে এই ঘটনায় ‘সংবেদনশীল’ ছবি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং শুধুমাত্র সরকারি বিবৃতির ভিত্তিতে সংবাদ প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। (Turkey Tragedy)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment