ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেইনির মৃত্যুর পর কেটে গিয়েছে একটা দিন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথবাহিনী হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। রবিবার গভীর রাতে পাওয়া খবর, মার্কিন-ইজরায়েল যৌথ বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে বড় বোমা ফেলেছে। ধ্বংস করে দিয়েছে যুদ্ধজাহাজও। ইরানের নেতাদের তরফ থেকে জানা গিয়েছে, খামেইনি ও দেশের অন্যান্য বর্ষীয়ান নেতাদের খতমের জন্য যে হামলা চালানো হয়েছে, তারপর থেকে অন্তত ২০০ জনেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। (US-Iran military operation)
ইরানের তরফে প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সেনাবাহিনী। পাল্টা আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর তরফে এই খবর সত্য বলে জানানো হয়েছে। (US-Iran military operation)
তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় ফের ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘তিন সেনার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সবাই সত্যিকারের দেশপ্রেমিক। আমাদের দেশের জন্য তাঁরা সর্বস্ব ত্যাগস্বীকার করেছেন। ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। তবে দুঃখের বিষয়, এই হত্যা লীলা আরও বাড়বে বলেই মনে হচ্ছে এবং ঘটনার প্রকৃতি সেদিকেই এগোচ্ছে।’’ (US-Iran military operation)
ট্রাম্প একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে। তাঁর বক্তব্য, ‘‘আমাদের ধারণা অনুযায়ী, চার সপ্তাহের মতো সময় লাগবে অভিযান শেষ করতে।’’ তিনি আরও জানিয়েছেন, সামরিক অভিযান নিয়ে আলোচনা হতেই পারে। তবে কবে তা হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট ইঙ্গিত তিনি দেননি। (US-Iran military operation)
এদিকে, মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, মার্কিন সেনা বিশ্বের সবথেকে শক্তিশালী বাহিনী, তা আরও একবার প্রমাণিত হল। এখন থেকে আইআরজিসির কোনও দফতর নেই। তারা আরও বলেছেন, ‘‘গত ৪৭ বছরে আইআরজিসি এক হাজারেরও বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। এবার হামলা চালিয়ে সেই ভয়ঙ্কর সাপের মাথাটা কেটে দিয়েছে।’’ (US-Iran military operation)












1 thought on “US-Iran military operation: ইরানের উপরে কতদিন সামরিক অভিযান চালানো হবে? তা- সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট”